Dhaka ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে: সংস্কৃতি মন্ত্রী সঞ্চয়পত্র বিক্রিতে বাংলাদেশ ব্যাংকের কঠোর নির্দেশ রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি’র টাকা বিতরণ শুরু প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি পাংশার গুধিবাড়ীতে গুল ফ্যাক্টরিকে ঘিরে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা চারদিনে হাইকোর্টে ২০ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তির দৃষ্টান্ত পেনশন ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা চালু করছে সরকার

রাজবাড়ীতে সাঁতার কাটতে গিয়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১০:২৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮
  • / 609

জনতার আদালত অনলাইন ॥ পুকুরে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে আব্দুর রহমান টুটু (১৪) নামে এক স্কুলছাত্রের। মঙ্গলবার সকালে রাজবাড়ী পৌর এলাকার টিএন্ডটি পাড়ার খোকাবাবুর পুকুরে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান পৌর এলাকার সজ্জনকান্দা গ্রামের এসকে আব্দুর রবের ছেলে। রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল সে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গোসল করতে নেমে সাঁতার কাটতে কাটতে পুকুরের মাঝখানে চলে যায়। এক পর্যায়ে সে দম হারিয়ে ফেলে। ওই সময় সে বাঁচানোর আকুতি জানাচ্ছিল। স্থানীয় লোকজন ও রাজবাড়ী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক শওকত জোয়ার্দার জানান, পুকুরটি ফায়ার স্টেশনের কাছেই। তারা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে রহমানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু তার আগেই সে মারা যায়।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে সাঁতার কাটতে গিয়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

প্রকাশের সময় : ১০:২৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮