রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষা কমিশন গঠনের তাগিদ রাষ্ট্রপতির রাজবাড়ীতে দুই ইউনিয়ন পরিষদে আগুন, ক্ষয়ক্ষতি ‘ডা. এজাজুল মানুষ না’, কেন লিখলেন রোগীর স্বজন কনকাশন বদলি হিসেবে সিরাজকে নেওয়া উচিত ছিল: গাভাস্কার ‘ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে’ নওগাঁর নতুন পুলিশ সুপার ছুফি উল্লাহর দায়িত্ব গ্রহণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী লা মাসিয়ার নতুন বিস্ময় তুনকারা, বড় ভবিষ্যৎ দেখছেন ফ্লিক ভয়ংকর দুর্ঘটনায় ক্যারিয়ার শেষ হওয়ার ভয়! ফিরছেন মুক্তা ওয়ানডেতে বাংলাদেশের অসুখ সারাতে ইয়াসির আলীই কি সমাধান

রাজবাড়ীতে দুই ইউনিয়ন পরিষদে আগুন, ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:১৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 11

রাজবাড়ীর পাংশা উপজেলার দুটি ইউনিয়ন পরিষদে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা শরিষা ও মৌরাট ইউনিয়ন পরিষদের বারান্দাসহ কয়েকটি কক্ষে আগুন দেয়। এতে পরিষদ দুটিতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির মধ্যে এ ঘটনা ঘটায় স্থানীয়দের কেউ কেউ একে পূর্বপরিকল্পিত নাশকতার অংশ বলে ধারণা করছেন। তবে এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কে বা কারা রাতে ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দিয়ে ক্ষতিসাধনের চেষ্টা করেছে।’

শরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস বলেন, ‘আমিও বিষয়টি শুনেছি। বেশ কিছুদিন পাংশার বাইরে থাকায় ইউনিয়ন পরিষদে যাওয়া হয় না। তবে জানতে পেরেছি, এতে বেশি ক্ষতি হয়নি।’

পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুল রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে দুই ইউনিয়ন পরিষদে আগুন, ক্ষয়ক্ষতি

প্রকাশের সময় : ০৪:১৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬