রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষা কমিশন গঠনের তাগিদ রাষ্ট্রপতির রাজবাড়ীতে দুই ইউনিয়ন পরিষদে আগুন, ক্ষয়ক্ষতি ‘ডা. এজাজুল মানুষ না’, কেন লিখলেন রোগীর স্বজন কনকাশন বদলি হিসেবে সিরাজকে নেওয়া উচিত ছিল: গাভাস্কার ‘ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে’ নওগাঁর নতুন পুলিশ সুপার ছুফি উল্লাহর দায়িত্ব গ্রহণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী লা মাসিয়ার নতুন বিস্ময় তুনকারা, বড় ভবিষ্যৎ দেখছেন ফ্লিক ভয়ংকর দুর্ঘটনায় ক্যারিয়ার শেষ হওয়ার ভয়! ফিরছেন মুক্তা ওয়ানডেতে বাংলাদেশের অসুখ সারাতে ইয়াসির আলীই কি সমাধান

নওগাঁর নতুন পুলিশ সুপার ছুফি উল্লাহর দায়িত্ব গ্রহণ

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৪:১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 6

নওগাঁ জেলা পুলিশের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. ছুফি উল্লাহ। গত ২৮ নভেম্বর বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের এ কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় পুলিশ সুপারের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দায়িত্ব হস্তান্তরের সময় বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নবাগত পুলিশ সুপারকে জেলার বিভিন্ন থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত তথ্য দেন।

কর্মকালীন সময়ে মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁ জেলা পুলিশের উন্নয়নমূলক কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে অবদান রাখেন। তাঁর কর্মময় সময়ের বিভিন্ন উদ্যোগ স্মরণীয় হয়ে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অন্যদিকে, নবাগত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর নেতৃত্বে নওগাঁ জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনসেবামূলক ও পেশাদার পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়। প্রায় এক বছর নওগাঁয় দায়িত্ব পালনের পর বিদায়ী পুলিশ সুপার তাঁর নতুন কর্মস্থলের উদ্দেশে বিদায় নেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর নতুন পুলিশ সুপার ছুফি উল্লাহর দায়িত্ব গ্রহণ

প্রকাশের সময় : ০৪:১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬