রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভয়ংকর দুর্ঘটনায় ক্যারিয়ার শেষ হওয়ার ভয়! ফিরছেন মুক্তা ওয়ানডেতে বাংলাদেশের অসুখ সারাতে ইয়াসির আলীই কি সমাধান অতীতে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছিল : অর্থমন্ত্রী ভিনিকে দর্শকদের দুয়ো ও রেফারি বিতর্ক নিয়ে যা বললেন মরিনহো তাবলিগের কাজে বাংলাদেশে আসার অনুমতি পেলেন ২৯৮ বিদেশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ সাত জেলায় বিজিবির ১২০ প্লাটুন মোতায়েন পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আ. লীগ-বিএনপির সংঘর্ষ, নিহত ১ সুষ্ঠু নির্বাচন ছাড়া ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই: সিইসি ক্রাইস্টচার্চে নিয়ন্ত্রণে নিউজিল্যান্ড, ব্যাকফুটে ভারত জুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ড

ওয়ানডেতে বাংলাদেশের অসুখ সারাতে ইয়াসির আলীই কি সমাধান

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:০০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 4
ওয়ানডেতে বাংলাদেশের অসুখ সারাতে ইয়াসির আলীই কি সমাধান
📌 এক নজরে মূল তথ্য:

  • বাংলাদেশ ওয়ানডে দলের এখন সর্বাঙ্গে ব্যথা।
  • ওয়ানডে ব্যাটিংয়ে বাংলাদেশকে এখন মিডল অর্ডার নিয়েই বেশি ভুগতে হচ্ছে।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — বাংলাদেশ ওয়ানডে দলের এখন সর্বাঙ্গে ব্যথা। অবস্থাটা এমন, ওষুধ দেওয়ার জায়গা খুঁজতে গেলে ওষুধই ফুরিয়ে যেতে পারে। বিশেষ করে ঘরের বাইরের ওয়ানডেতে অবস্থাটা একটু বেশিই খারাপ। সর্বশেষ ১২ ম্যাচে জয় মাত্র দুটিতে!এর মধ্যেই ১ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হবে তিন ওয়ানডের সিরিজ। এই সিরিজও যে বাংলাদেশের জন্য কঠিন হবে, তা নিয়ে সন্দেহ নেই। একে তো বেহাল পারফরম্যান্স, তার ওপর ওই কন্ডিশনে প্রোটিয়া পেসারদের গতি আর বাউন্স সামলানোর পরীক্ষাও দিতে হবে।

প্রতিদ্বন্দ্বিতার গতিপ্রকৃতি

ওয়ানডে ব্যাটিংয়ে বাংলাদেশকে এখন মিডল অর্ডার নিয়েই বেশি ভুগতে হচ্ছে। সর্বশেষ ৫ ইনিংসে বাংলাদেশ একবারও আড়াই শ পেরোতে পারেনি, চারবারই হয়েছে অলআউট। ৫০ ওভার খেলাটাই যেন তাদের জন্য রীতিমতো সংগ্রাম। এই সমস্যা কাটিয়ে উঠতে মিডল অর্ডারের রোগটাই সারাতে হবে আগে।

পাওয়ারপ্লের কারণে প্রথম ১০ ওভারে ফিল্ডিং বাধ্যবাধকতা থাকে। রান করার জন্য সবচেয়ে ভালো সময় এটাই। আবার শট খেলতে গেলে ঝুঁকিটাও বেশি। গত বছর থেকে ওয়ানডের নিয়ম অনুযায়ী, ৩৪ ওভার পেরিয়ে গেলে বল বেছে নেওয়ার সুযোগ আছে। এ কারণে শেষ দিকে পুরোনো বলে ব্যাটসম্যানদের রান তোলার কাজটাও আর সহজ নেই। মাঝের ওভারের ব্যাটিং তাই হয়ে গেছে আরও বেশি গুরুত্বপূর্ণ।কিন্তু ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বড় অসুখটা যে এখানেই! গত দুই বছরে ৩১.৭১ গড়ে রান করা বাংলাদেশের মিডল অর্ডারের চেয়ে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে খারাপ অবস্থা শুধু জিম্বাবুয়ে আর অস্ট্রেলিয়ার। তবে এই দুই দলের চেয়েই আবার কম স্ট্রাইক রেটে ব্যাট করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।

অসুখ সারাতে পরীক্ষা–নিরীক্ষা কম হয়নি। গত দুই বছরে ওয়ানডেতে বাংলাদেশের মিডল অর্ডার, অর্থাৎ ৪ থেকে ৭ নম্বরে খেলেছেন ১৭ জন ব্যাটসম্যান। পাকিস্তানের পর টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এটাই সর্বোচ্চ সংখ্যা।মাঝে প্রায় দেড় বছর বাইরে থাকার পর লিটন দাসকে ওয়ানডেতে ফেরানো হয়েছিল মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর অভিজ্ঞতার ঘাটতি পূরণ করতে লিটনের উপস্থিতিকেই কার্যকর মনে করা হয়েছিল।খুব বেশি কিছু করতে না পারলেও লিটন একেবারে মন্দও করেননি। সর্বশেষ চার ম্যাচেই তাঁর দুটি ফিফটি। কিন্তু তাঁকে দিয়েও মাঝের ওভারের সমস্যা পুরোপুরি মেটেনি। লিটনের পর তাওহিদ হৃদয় পাঁচে একরকম থিতু।

ম্যাচ পরবর্তী বিশ্লেষণ ও মূল্যায়ন

কিন্তু মূল সংকটটা লোয়ার মিডল অর্ডারে। মিরাজ সব সময় ৭ নম্বরে খেলার মতো ভরসা জোগাতে পারেন না। তাঁকে যদি সেখানে থিতু ধরাও হয়, তাহলেও ৬ নম্বর ব্যাটসম্যান নেই বাংলাদেশের। সর্বশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও ৬ নম্বরে নেমে ৯৬ বলে ৭০ রানের ইনিংস খেলা পারভেজ হোসেন ভরসা হতে পারতেন। স্পিনের বিপক্ষে ভালো খেলার সামর্থ্যের কারণে টি–টুয়েন্টি ক্রিকেটেও তাঁকে মিডল অর্ডারেই খেলানো হচ্ছে। কিন্তু দক্ষিণ আফ্রিকা সিরিজে তাঁকে আবার বিবেচনা করা হয়েছে ওপেনার হিসেবে। পারভেজ অবশ্য খেলেছিলেন মোসাদ্দেক হোসেনের জায়গায়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরেই সিরিজসেরা হওয়া মোসাদ্দেক এক সিরিজ পরই বাদ পড়ে গেছেন। বাদ দেওয়ার সিদ্ধান্তে বিবেচনায় এসেছে তাঁর আউটের প্রশ্নবিদ্ধ ধরন আর বাউন্সি উইকেটের ব্যাটিংয়ে সমস্যা। তাঁকে ফেরানোর সময় নির্বাচকেরা জানিয়েছিলেন, ৬ নম্বরে কয়েক ওভার বল করতে পারেন, এমন কাউকে খুঁজতে গিয়েই নাকি মোসাদ্দেকের ডাক পড়েছিল।নির্বাচকদের সেই ভাবনায় এখন বদল এসেছে। প্রধান নির্বাচক হাবিবুল বাশার গতকাল মুঠোফোনে বলেন, ‘আমরা এখন একজন পুরোদস্তুর ব্যাটসম্যানই খেলানোর সিদ্ধান্ত নিয়েছি। এ কারণেই ইয়াসিরকে ফেরানো। এ নিয়ে আর কোনো ঝুঁকি নিতে চাই না।’৬ নম্বর ব্যাটসম্যানের কাছ থেকে শুধু ব্যাটিংটাই আপাতত চাওয়া নির্বাচকদের। সাড়ে ৩ বছর পর ওয়ানডে দলে ফেরা ইয়াসির আলী সেই চাওয়া পূরণ করতে পারবেন কি না, তা নিয়েও সংশয় আছে। আগের ৯ ওয়ানডেতে ফিফটি করেছেন মাত্র একটি। অবশ্য আশার কথা—২০২২ সালে সেই ফিফটিটা এসেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই, সেঞ্চুরিয়নে।

৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশের

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ওয়ানডেতে বাংলাদেশের অসুখ সারাতে ইয়াসির আলীই কি সমাধান

প্রকাশের সময় : ০৩:০০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬