ভয়ংকর দুর্ঘটনায় ক্যারিয়ার শেষ হওয়ার ভয়! ফিরছেন মুক্তা

- প্রকাশের সময় : ০৩:১৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 1

- সড়ক দুর্ঘটনা বদলে দিয়েছিল অভিনেত্রী মেঘলা মুক্তার জীবন।
- সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে মেঘলা লিখেছেন, ‘“চক্র” দিয়ে শুরু, “চক্র” দিয়েই কামব্যাক।
জনতার আদালত বিনোদন ডেস্ক — সড়ক দুর্ঘটনা বদলে দিয়েছিল অভিনেত্রী মেঘলা মুক্তার জীবন। গত জুলাইয়ে ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর শুধু শারীরিক ক্ষতই নয়, মানসিক ট্রমার মধ্য দিয়েও যেতে হয়েছে তাঁকে। আঘাতের কারণে অভিনয়ে ফিরতে পারবেন কি না, তা নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা। এমনকি নিজের অভিনয়জীবন নিয়েও শঙ্কিত হয়ে পড়েছিলেন অভিনেত্রী। তবে সব সংশয় পেছনে ফেলে আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন মেঘলা মুক্তা। ভিকি জাহেদের ওয়েব সিরিজ ‘চক্র’র তৃতীয় সিজনে অভিনয়ের মধ্য দিয়ে ফিরেছেন তিনি।ফিরতে চাননি, নির্মাতা ছাড়েননি দুর্ঘটনার পর শারীরিক ও মানসিকভাবে স্বাভাবিক হতে সময় লাগছিল মেঘলার। এ অবস্থায় ‘চক্র’র তৃতীয় সিজনে অভিনয়ের ব্যাপারে নিজেই দ্বিধায় ছিলেন। এমনকি নির্মাতা ভিকি জাহেদকে অনুরোধ করেছিলেন, তাঁকে যেন এই সিজন থেকে বাদ দেওয়া হয়। কিন্তু নির্মাতা তাঁর ওপর আস্থা হারাননি। ভিকির সেই বিশ্বাসই শেষ পর্যন্ত আত্মবিশ্বাস জুগিয়েছে অভিনেত্রীকে।
আয়োজনের পেছনের গল্প ও মূল ঘটনা
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে মেঘলা লিখেছেন, ‘“চক্র” দিয়ে শুরু, “চক্র” দিয়েই কামব্যাক। আর “চক্র”র মধ্য দিয়েই ২০২৬ শেষ করতে যাচ্ছি। বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমার পরিচালক ভিকি জাহেদ ভাইয়াকে। একটা সময় নিজেই বলেছিলাম “চক্র সিজন থ্রি” থেকে আমাকে বাদ দিতে। কিন্তু তিনি চাননি। এই ভালোবাসা, বিশ্বাস আর ভরসার জন্য আমি তাঁর প্রতি সত্যিই কৃতজ্ঞ।’ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার ভয়দুর্ঘটনার পর হাসপাতালে তাঁকে দেখতে যাওয়া অনেকেই মেঘলার অবস্থা দেখে উদ্বেগ প্রকাশ করেছিলেন। কেউ সাহস দিয়েছেন, কেউ আবার ভেবেছেন, হয়তো আর আগের মতো অভিনয়ে ফিরতে পারবেন না তিনি। এমনকি পরিবারের সদস্যদের মধ্যেও ছিল শঙ্কা।মেঘলা বলেন, ‘কখনো ভাবিনি এত তাড়াতাড়ি কাজে ফিরতে পারব। যাঁরা আমাকে হাসপাতালে দেখতে এসেছিলেন, তাঁদের অনেকেই আমার অবস্থা দেখে শঙ্কা প্রকাশ করেছেন, কেউ কেউ সাহস দিয়েছেন। কেউ ভেবেছেন আমার ক্যারিয়ার এখানেই শেষ, আর কখনোই আগের মতো অভিনয় করতে পারব না। এমনকি আমার পরিবারের সদস্যরাও শঙ্কায় ছিল, আমি আবার আগের সেই মেঘলা হয়ে উঠতে পারব কি না।’
একটা সময় নিজেও বুঝতে পারছিলেন না, কীভাবে সামনে এগোবেন। তবে ধীরে ধীরে শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করলে সিদ্ধান্ত নেন, তাঁকে ঘুরে দাঁড়াতেই হবে। মেঘলার ভাষায়, ‘দুর্ঘটনার পর একটা সময় আমিও বুঝতে পারছিলাম না কীভাবে কী করব, কীভাবে সামনে এগোব। কিন্তু ধীরে ধীরে যখন নিজের শক্তি, সামর্থ্য আর আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করলাম, তখন নিজেকেই বলেছি—না, আমাকে ঘুরে দাঁড়াতেই হবে। আমাকে কামব্যাক করতে হবে।’নতুন করে নিজেকে চেনামেঘলার কাছে ২০২৬ সাল কেবল দুর্ঘটনা আর অসুস্থতার বছর নয়, নিজেকে নতুন করে আবিষ্কারেরও সময়। কঠিন এই অভিজ্ঞতা তাঁকে জীবনের নানা দিক নিয়ে নতুন করে ভাবতে শিখিয়েছে। আগের চেয়ে মানসিকভাবে শক্ত করেছে বলে মনে করেন তিনি।
দুর্ঘটনায় আহত অভিনেত্রী মেঘলা মুক্তা আইসিইউতে
দর্শক ও ভক্তদের উন্মাদনা
তবে অভিনয়ে ফিরলেও এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি মেঘলা। তাঁর ভাষায়, সুস্থতার পথে আরও অনেকটা পথ বাকি। নিয়মিত পুনরুদ্ধার–প্রক্রিয়ার মধ্যেই আছেন তিনি। এর মধ্যে ক্যামেরার সামনে দাঁড়াতে পারাটা তাঁর কাছে বড় প্রাপ্তি। দ্রুত কাজে ফিরতে পারার অভিজ্ঞতা মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বাড়িয়েছে।দুর্ঘটনার পর অভিনয়ে ফেরা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, আপাতত তা কাটিয়ে উঠেছেন মেঘলা মুক্তা। ‘চক্র’র তৃতীয় সিজন দিয়ে শুরু হলো তাঁর নতুন পথচলা। এবার লক্ষ্য, ধীরে ধীরে পুরোপুরি সুস্থ হয়ে আবারও নিয়মিত অভিনয়ে ফেরা।

























