রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষা কমিশন গঠনের তাগিদ রাষ্ট্রপতির রাজবাড়ীতে দুই ইউনিয়ন পরিষদে আগুন, ক্ষয়ক্ষতি ‘ডা. এজাজুল মানুষ না’, কেন লিখলেন রোগীর স্বজন কনকাশন বদলি হিসেবে সিরাজকে নেওয়া উচিত ছিল: গাভাস্কার ‘ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে’ নওগাঁর নতুন পুলিশ সুপার ছুফি উল্লাহর দায়িত্ব গ্রহণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী লা মাসিয়ার নতুন বিস্ময় তুনকারা, বড় ভবিষ্যৎ দেখছেন ফ্লিক ভয়ংকর দুর্ঘটনায় ক্যারিয়ার শেষ হওয়ার ভয়! ফিরছেন মুক্তা ওয়ানডেতে বাংলাদেশের অসুখ সারাতে ইয়াসির আলীই কি সমাধান

কনকাশন বদলি হিসেবে সিরাজকে নেওয়া উচিত ছিল: গাভাস্কার

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:১৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 4
কনকাশন বদলি হিসেবে সিরাজকে নেওয়া উচিত ছিল: গাভাস্কার
📌 এক নজরে মূল তথ্য:

  • ক্রাইস্টচার্চ টেস্টে আকাশ দীপের ‘কনকাশন’ বদলি হিসেবে প্রসিধ কৃষ্ণকে খেলানোয় ভারতীয় টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের সমালোচনা করেছেন সুনীল গাভাস্কার।
  • নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং করার সময় হেলমেটে বেশ কয়েকবার বলের আঘাত পান আকাশ দীপ।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — ক্রাইস্টচার্চ টেস্টে আকাশ দীপের ‘কনকাশন’ বদলি হিসেবে প্রসিধ কৃষ্ণকে খেলানোয় ভারতীয় টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের সমালোচনা করেছেন সুনীল গাভাস্কার। ভারতের সাবেক এই অধিনায়কের মতে, নিউজিল্যান্ডের ব্যাটারদের চমকে দিতে মোহাম্মদ সিরাজকে বেছে নেওয়াটাই বেশি যৌক্তিক ছিল।

ম্যাচের চালচিত্র ও কৌশলগত লড়াই

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং করার সময় হেলমেটে বেশ কয়েকবার বলের আঘাত পান আকাশ দীপ। পরে কনকাশনজনিত কারণে ম্যাচ থেকে ছিটকে যান তিনি। রোববার চা বিরতির ঠিক আগে তার বদলি হিসেবে প্রসিধ কৃষ্ণার নাম ঘোষণা করে ভারত।

এতে সিরাজের অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো। সাম্প্রতিক ফর্মহীনতার কারণে এই সিরিজে এখনো একাদশে সুযোগ পাননি এই পেসার।

ব্রডকাস্টারদের সঙ্গে আলাপকালে গাভাস্কার বলেন, ‘দুজনের পক্ষেই যুক্তি আছে। যেহেতু প্রসিধ আগের ম্যাচ খেলেছে, তাই এখানকার কন্ডিশনে কোন লাইন ও লেংথে বল করতে হবে তা তার জানা, ছন্দও কিছুটা আছে। তবে আমি বিষয়টি অন্যভাবে দেখতে চাই। ব্যাটিং দল সবসময় সম্ভাব্য বোলারদের মাথায় রেখেই পরিকল্পনা সাজায়।’

পরবর্তী সমীকরণ ও ড্রেসিংরুম প্রতিক্রিয়া

তিনি আরও যোগ করেন, ‘নিউজিল্যান্ডের ব্যাটাররা সিরাজকে নিয়ে সেভাবে ভাবেনি। তাই ওকে নামানো হলে কিউই ব্যাটারদের জন্য সেটা একটা বড় চমক হতে পারত।’

ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে খেলেছিলেন প্রসিধ। প্রথম ইনিংসে ১০০ রানে ১ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ২৩ রানে ২ উইকেট নিয়েছিলেন তিনি। তবে ক্রাইস্টচার্চ টেস্টে অভিষিক্ত গুরনুর ব্রারকে জায়গা দিতে তাকে বাদ দেওয়া হয়। গাভাস্কারের মতে, প্রথম টেস্টে প্রসিধ খুব একটা প্রভাব ফেলতে পারেননি।

গাভাস্কার বলেন, ‘ওরা প্রসিধ কৃষ্ণর বলে আগেই খেলেছে এবং তার সামর্থ্য সম্পর্কে জানে। প্রসিধ তাদের খুব একটা ভোগাতে পারেনি। দ্বিতীয় ইনিংসে উইকেট পেলেও ব্যাটাররা তাকে নিয়ে চাপে ছিল, এমনটা বলা যাবে না। পরিসংখ্যান দেখলেও বোঝা যায়, এখন পর্যন্ত খেলা টেস্টগুলোতে ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি সম্ভবত তার নেই।’

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কনকাশন বদলি হিসেবে সিরাজকে নেওয়া উচিত ছিল: গাভাস্কার

প্রকাশের সময় : ০৪:১৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬