রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষা কমিশন গঠনের তাগিদ রাষ্ট্রপতির রাজবাড়ীতে দুই ইউনিয়ন পরিষদে আগুন, ক্ষয়ক্ষতি ‘ডা. এজাজুল মানুষ না’, কেন লিখলেন রোগীর স্বজন কনকাশন বদলি হিসেবে সিরাজকে নেওয়া উচিত ছিল: গাভাস্কার ‘ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে’ নওগাঁর নতুন পুলিশ সুপার ছুফি উল্লাহর দায়িত্ব গ্রহণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী লা মাসিয়ার নতুন বিস্ময় তুনকারা, বড় ভবিষ্যৎ দেখছেন ফ্লিক ভয়ংকর দুর্ঘটনায় ক্যারিয়ার শেষ হওয়ার ভয়! ফিরছেন মুক্তা ওয়ানডেতে বাংলাদেশের অসুখ সারাতে ইয়াসির আলীই কি সমাধান

‘ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে’

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:১৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 4
‘ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে’
📌 এক নজরে মূল তথ্য:

  • ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই উত্তেজনা।
  • হরভজনকে ওই সমর্থক বলেন, ‘কেমন আছেন।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই উত্তেজনা। কখনো সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠের বাইরেও। দুই দেশের ক্রিকেটারদের মধ্যে সাম্প্রতিক সময়ে এমন কিছু ঘটনা ঘটেছে, যা নিয়ে উদ্বেগ আছে দুই দেশের সমর্থকদেরও। এবার এক পাকিস্তানি সমর্থক সরাসরি ভারতের সাবেক স্পিনার হরভজন সিংকে অনুরোধ করলেন, তরুণ ভারতীয় ক্রিকেটারদের যেন মাঠে ঝগড়াঝাঁটি না করতে বলেন।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, এক পাকিস্তানি সমর্থকের সঙ্গে দেখা হয়েছে হরভজনের। দুই দেশের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে দুই দেশের তরুণ ক্রিকেটারদের মধ্যে বাগ্‌বিতণ্ডার প্রসঙ্গ তোলেন ওই সমর্থক। তাঁর অনুরোধ, ক্রিকেট মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকুক, কিন্তু অসম্মান যেন কোনোভাবেই সীমা ছাড়িয়ে না যায়।

প্রতিদ্বন্দ্বিতার গতিপ্রকৃতি

হরভজনকে ওই সমর্থক বলেন, ‘কেমন আছেন? দয়া করে তরুণ ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে। এটা ক্রিকেট। আমার শুধু এই অনুরোধটুকুই।’কথার একপর্যায়ে ভারত ও পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের পারস্পরিক সৌহার্দ্যের প্রসঙ্গও টানেন তিনি। হরভজনের খেলার সময় দুই দেশের ক্রিকেটারদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেটি মনে করিয়ে দিয়ে ওই সমর্থক বলেন, নতুন প্রজন্মের ক্রিকেটারদের এমন আচরণ ভালো দৃষ্টান্ত তৈরি করছে না। তাঁর কথায়, ‘আপনারা যখন পাকিস্তানে আসেন, আমরা কি আপনাদের ভালোবাসা দিয়ে বরণ করি না? আমরা সারা বিশ্বে ঘুরে বেড়াই, একসঙ্গে থাকি, ভালোবাসা ভাগাভাগি করি। আমাদের বয়োজ্যেষ্ঠদের মধ্যে একে অপরের প্রতি এত ভালোবাসা। অথচ তরুণেরা একে অপরের সঙ্গে ঝগড়া করছে। দয়া করে তাদের বলবেন, যেন এমনটা না করে।’

জবাবে বেশ পরিণত আচরণই করেছেন হরভজন। তরুণ ক্রিকেটারদের তিনি সব সময়ই সীমা না ছাড়ানোর পরামর্শ দেন বলে জানান ভারতের সাবেক এই স্পিনার। তাঁর উত্তর, ‘আমরাও তাদের বিনয়ী ও মাটির কাছাকাছি থাকতে বলেছি।’সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান ক্রিকেটের দ্বৈরথে উত্তেজনার পারদ বেশ চড়েছে। গত সপ্তাহে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ম্যাচে ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা বারবার ঝামেলায় জড়ান, হাতাহাতিরও উপক্রম হয় একাধিকবার। এ ছাড়া গত বছরের এশিয়া কাপ থেকে শুরু দুই দেশের জাতীয় দল, ‘এ’ দল ও বয়সভিত্তিক অধিনায়ক ও খেলোয়াড়দের মধ্যে ‘হ্যান্ডশেক’ও বন্ধ আছে।

টসে বিভ্রান্তি, রানা–মুকিমের উত্তেজনা: ভারত–পাকিস্তান ম্যাচে যত কাণ্ড

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে’

প্রকাশের সময় : ০৪:১৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬