বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মানুষের আয়ু কবে ১৫০ বছর হবে বাজারে এল ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারির হেলিও ৬৫ ফোন মেয়রের দপ্তরে ই-মেইলে অমিতাভ বচ্চনের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি রাতারাতি বদল নয়, বাটলারের পথেই হাঁটতে চান ঋতুপর্ণাদের ভারপ্রাপ্ত কোচ এরিক মেয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল, অভিযোগ গ্রাহকদের প্রথমবারের মতো স্পর্শনির্ভর পর্দার ম্যাকবুক ল্যাপটপ আনার ঘোষণা দিল অ্যাপল অ্যাপলের আইফোন ডুওকে স্যামসাংয়ের খোঁচা বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস হজ ও ওমরাহ যাত্রীদের স্বাস্থ্যসেবায় শেয়ারট্রিপের সঙ্গে মেডিকএআইয়ের চুক্তি

মেয়রের দপ্তরে ই-মেইলে অমিতাভ বচ্চনের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:৪৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 3
মেয়রের দপ্তরে ই-মেইলে অমিতাভ বচ্চনের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি
📌 এক নজরে মূল তথ্য:

  • বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকে আবারও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।
  • দুটি ফ্ল্যাট বিক্রি করে কত লাভ করলেন অমিতাভ বচ্চন।

জনতার আদালত বিনোদন ডেস্ক — বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকে আবারও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এবার একটি নতুন ই-মেইলে মুম্বাইয়ে তাঁর বাড়ি ‘জলসা’ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে নিশানা করার কথা বলা হয়েছে মুম্বাইয়ের বৃহন্মুম্বাই পৌর করপোরেশনের (বিএমসি) সদর দপ্তরকেও। এই ই-মেইল সামনে আসার পর সতর্ক অবস্থানে রয়েছে মুম্বাই পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো। শুরু হয়েছে ঘটনার তদন্ত।

চরিত্র ও নির্মাণশৈলীর বিশদ

দুটি ফ্ল্যাট বিক্রি করে কত লাভ করলেন অমিতাভ বচ্চন

মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ের দপ্তরে এ হুমকিমূলক ই-মেইল পাঠানো হয়েছে। এতে বিএমসির সদর দপ্তর এবং অমিতাভ বচ্চনের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। অমিতাভের বাড়ি ছাড়াও ই-মেইলে আরও কয়েকটি জায়গার উল্লেখ রয়েছে। মেয়রের দপ্তরে পাঠানো ই–মেলটিতে দাবি করা হয়, মহালক্ষ্মী রেসকোর্স, সায়ন ও আচার্য মেট্রোস্টেশনেও বোমা পেতে রাখা হয়েছে।

কে বা কারা এই ই-মেইল পাঠিয়েছে, তা শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি হুমকির সত্যতা যাচাই করা হচ্ছে।

শিল্পীদের বক্তব্য ও প্রতিক্রিয়া

কিছুদিন ধরেই বলিউডের তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ২০২৪ সালের ১৪ এপ্রিল সাত সকালে মুম্বাইয়ে সালমান খানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলির ঘটনা ঘটে। এর পর থেকে বিভিন্ন সময়ে চলচ্চিত্র তারকাদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে একাধিকবার হুমকি পেয়েছেন অমিতাভ বচ্চনও।

হুমকিতে নাম ছিল ছেলে অভিষেকেরওদ্বিতীয়বার অমিতাভকে হুমকি দেওয়ার সময় তাঁর পাশাপাশি ছেলে অভিষেক বচ্চনের নামও উল্লেখ করা হয়েছিল। সে সময় গোল্ডি ধিলোঁর নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট সামনে আসে। সেখানে লেখা হয়েছিল, ‘যত খুশি বুলেটপ্রুফ কেবিন বানিয়ে নাও, যা খুশি করো, বাবা-ছেলে দুজনকেই মেরে ফেলব। বুলেটপ্রুফের ভেতরেই মারব।’

‘লেডি বচ্চন’ অভিনেত্রীর অমিতাভ বচ্চনের সঙ্গে সিনেমা নিয়েই আফসোস

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মেয়রের দপ্তরে ই-মেইলে অমিতাভ বচ্চনের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি

প্রকাশের সময় : ০৬:৪৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬