সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক রামপাল থেকে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক, গ্রামের অভিজ্ঞতা বদলে দিতে পারে স্বাস্থ্য গবেষণার ভবিষ্যৎ হুমকির মধ্যে বুলেটপ্রুফ কাচ ছাড়াই ‘জলসা’র বাইরে অমিতাভ প্রোটিয়া পেসে ব্যাটিং ধসে দিকহারা বাংলাদেশ পলায়নের পরও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি: রিজভী ১৩ বছর পর বাজারে এসেই বাজিমাত করল জিটিএ সিক্স ভিডিও গেম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ছিটকে গেলেন ইয়ামাল ছয় বছরের সংসার ভাঙল স্বপ্নার, স্বামীর পরকীয়ায় জড়ানোর ইঙ্গিত পশ্চিমবঙ্গে গরু জবাই করতে দেব না: শুভেন্দু অধিকারী

হুমকির মধ্যে বুলেটপ্রুফ কাচ ছাড়াই ‘জলসা’র বাইরে অমিতাভ

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:১৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 3
হুমকির মধ্যে বুলেটপ্রুফ কাচ ছাড়াই ‘জলসা’র বাইরে অমিতাভ
📌 এক নজরে মূল তথ্য:

  • বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকে ঘিরে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
  • প্রতি রোববারই মুম্বাইয়ের জুহুতে নিজের বাংলো ‘জলসা’র বাইরে অপেক্ষায় থাকা ভক্তদের সঙ্গে দেখা করেন অমিতাভ।

জনতার আদালত বিনোদন ডেস্ক — বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকে ঘিরে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একের পর এক হুমকি পাচ্ছে বচ্চন পরিবার। এর মধ্যেও ভক্তদের সঙ্গে দেখা করার দীর্ঘদিনের রীতি বজায় রেখেছেন অভিনেতা। রোববার মুম্বাইয়ে নিজের বাংলো ‘জলসা’র বাইরে ভক্তদের সঙ্গে দেখা করেন তিনি। তবে এবার তাঁকে কোনো বুলেটপ্রুফ কাচের আড়ালে দেখা যায়নি। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট তথ্য

প্রতি রোববারই মুম্বাইয়ের জুহুতে নিজের বাংলো ‘জলসা’র বাইরে অপেক্ষায় থাকা ভক্তদের সঙ্গে দেখা করেন অমিতাভ। প্রিয় অভিনেতাকে একঝলক দেখতে এদিনও তাঁর বাড়ির বাইরে ভিড় জমিয়েছিলেন অনেকে। অমিতাভ হাত নেড়ে তাঁদের অভিবাদন জানান এবং ভক্তদের ভালোবাসার জবাব দেন।

তবে এবারের সাক্ষাতের বিশেষত্ব ছিল অন্য জায়গায়। সাম্প্রতিক নিরাপত্তাঝুঁকির কারণে ভক্তদের সঙ্গে দেখা করার নির্দিষ্ট মঞ্চের চারপাশে বুলেটপ্রুফ কাচ বসানো হয়েছিল। কিন্তু রোববার সেই কাচ ছাড়াই ভক্তদের সামনে আসেন অভিনেতা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছেলে অভিষেক বচ্চন। বাবার পাশে দাঁড়িয়ে আশপাশের পরিস্থিতির ওপরও নজর রাখছিলেন তিনি।

অমিতাভ-পত্নী জয়ার অজানা কাহিনি ও দুর্লভ ছবি

ইন্ডাস্ট্রিতে প্রভাব ও দর্শকের প্রত্যাশা

কেন বাড়ানো হয়েছিল অমিতাভের নিরাপত্তাঅমিতাভ বচ্চনের নিরাপত্তা বাড়ানোর পেছনে রয়েছে একাধিক ঘটনা। গত অক্টোবরে মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ের কার্যালয়ে একটি হুমকিমূলক ই-মেইল আসে। সেখানে অমিতাভের বাংলো ‘জলসা’সহ একাধিক জায়গায় হামলার হুমকি দেওয়া হয়েছিল। এরপর সংশ্লিষ্ট স্থানগুলোতে নিরাপত্তা ও নজরদারি বাড়ায় মুম্বাই পুলিশ।

এ ছাড়া অভিনেতা টাইগার শ্রফের বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনার পর বলিউড তারকাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ে। ওই ঘটনার দায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নেওয়ার দাবি করেছিলেন। এরপর অমিতাভের ভক্তদের সঙ্গে দেখা করার সময়ও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।

৩৩ বছর কেটে গেছে, কথা রেখেছেন অমিতাভ ও রজনী

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হুমকির মধ্যে বুলেটপ্রুফ কাচ ছাড়াই ‘জলসা’র বাইরে অমিতাভ

প্রকাশের সময় : ০৮:১৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬