ভোটে এগিয়ে, মিস ইউনিভার্সে বাংলাদেশের মাহি কি মুকুট জিততে পারবেন

- প্রকাশের সময় : ০২:৩০:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 7

- ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর কোলসিও ডি পুয়ের্তো রিকো জোসে মিগুয়েল অ্যাগ্রেলটে বসছে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।
- মাহির কথাতেই বোঝা যায়, প্রতিযোগিতাটি কতটা কঠিন।
জনতার আদালত বিনোদন ডেস্ক — আর মাত্র এক দিন। ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর কোলসিও ডি পুয়ের্তো রিকো জোসে মিগুয়েল অ্যাগ্রেলটে বসছে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি। এবারের আসরে মাহির মুকুট জয়ের সম্ভাবনা কতটা? আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের হয়ে কেমন করলেন তিনি? ফাইনালের আগমুহূর্তে এসব প্রশ্নই ঘুরছে দেশের সৌন্দর্যসচেতন মানুষের মনে।আজ সোমবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে প্রথম আলোর সঙ্গে কথা হয় সামিরা খান মাহির। ফাইনালের আগে নিজের অবস্থান নিয়ে কী মনে হচ্ছে, এমন প্রশ্ন করতেই হাস্যোজ্জ্বল মাহি বললেন, ‘ভেরি টাফ। জানি না কী অপেক্ষা করছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা অসাধারণ সব প্রতিযোগী আছেন। আশা তো করতে পারি। বাকিটা চূড়ান্ত পর্বের পারফরম্যান্সে বোঝা যাবে। এমনিতে গতকাল সবার কাছ থেকে বেশ অ্যাপ্রিসিয়েশন পেয়েছি।’
কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট তথ্য
মাহির কথাতেই বোঝা যায়, প্রতিযোগিতাটি কতটা কঠিন। বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ ও প্রস্তুত প্রতিযোগীদের সঙ্গে লড়াই করতে হচ্ছে তাঁকে। তবে ফাইনালের আগে নিজের পারফরম্যান্স নিয়ে আশাবাদী হওয়ার মতো কিছু অভিজ্ঞতাও হয়েছে তাঁর। বিশেষ করে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার সুযোগটিকে গুরুত্ব দিচ্ছেন তিনি।
ক্যাম্পে মিথিলাকে দেখে কেঁদেই ফেললেন মাহি
শাড়িতে ছবি দিয়ে মাহি লিখলেন, ‘নিঃস্বার্থ ভালোবাসার প্রতি শ্রদ্ধাঞ্জলি’
ইন্ডাস্ট্রিতে প্রভাব ও দর্শকের প্রত্যাশা
অল্প সময়ে প্রস্তুতি, পাশে ছিলেন মিথিলাএবারের মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি হওয়ার বিষয়টি মাহির জন্য এসেছে বেশ আকস্মিকভাবে। ৭ নভেম্বর মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট পান তিনি। আগের আসরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তাঁকে মুকুট পরিয়ে দেন। এর মাত্র এক দিন পর, ৮ নভেম্বর পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছাড়েন মাহি। ফলে আন্তর্জাতিক এই প্রতিযোগিতার জন্য প্রস্তুতির সময় পেয়েছেন খুবই কম।
প্রথম আলোকে দেওয়া আগের এক সাক্ষাৎকারে মাহি জানিয়েছিলেন, জীবনে প্রথমবারের মতো আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে তিনি আনন্দিত, একই সঙ্গে কিছুটা উদ্বিগ্নও। প্রস্তুতির স্বল্পতায় মিথিলার কাছ থেকে নানা পরামর্শ পেয়েছেন। পোশাক, সাজসজ্জা থেকে শুরু করে প্রতিযোগিতার বিভিন্ন পর্বে নিজেকে কীভাবে উপস্থাপন করতে হবে, সেসব বিষয়েও তাঁকে সহযোগিতা করেছেন মিথিলা। প্রতিযোগিতায় অংশ নিতে প্রায় ৩৫টি পোশাক সঙ্গে নিয়েছেন মাহি।
একের পর এক বাধা পেরিয়ে কীভাবে মিস ইউনির্ভাসে মাহি…

























