শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪.৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির কনটেন্ট নির্মাতাদের জন্য বিও ব্র্যান্ডর তারহীন মাইক্রোফোন নায়িকা সোনার প্রেমে পাগল ছিলেন হাজি মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের অজানা গল্প রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪.৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 1

উত্তরের হিমালয়ঘেঁষা জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। দিন যত গড়াচ্ছে, ততই কমছে তাপমাত্রা। বিশেষ করে রাত থেকে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে শীতের তীব্রতা। ভোরে ঘাসের ওপর জমছে শিশির, বইছে উত্তরের হিমেল বাতাস। দিনের বেলায় সূর্যের দেখা মাঝে মাঝে দিলেও অনেক সময় সুর্যের দেখা মিলে না। সন্ধ্যা নামলেই বাড়তে থাকে ঠান্ডার অনুভূতি।

তাপমাত্রার এই নিম্নমুখী প্রবণতায় আগাম শীতের প্রস্তুতি শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। আলমারি থেকে বের করা হচ্ছে সোয়েটার, জ্যাকেট, চাদরসহ শীতের প্রয়োজনীয় পোশাক।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলতি মৌসুমে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৫৯ শতাংশ। এর আগের দিন শুক্রবার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বাড়া কমার প্রভাব পড়তে শুরু করেছে জনজীবনে। সকালে কর্মস্থল ও জীবিকার তাগিদে বাইরে বের হওয়া মানুষকে গরম কাপড় পড়ে বের হতে দেখা গেছে। বিশেষ করে মোটরসাইকেল চালক, ভ্যানচালক, কৃষক ও দিনমজুরদের ভোরের ঠান্ডা বাতাসের মধ্যেই কাজে বের হতে হচ্ছে। দিনের বেলায় রোদের কারণে কিছুটা স্বস্তি মিললেও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতের অনুভূতি। রাত ও ভোরে ঠান্ডার প্রভাব বেশি থাকায় অনেকেই আগেভাগে শীতের পোশাক ব্যবহারে করছেন।

স্থানীয় বাসিন্দা আইবুল বলেন, কয়েক দিন আগেও সকাল ও রাতে তেমন ঠান্ডা বুঝা যেত না। কিন্তু এখন কয়েক দিন ধরে তাপমাত্রা কমতে শুরু করেছে। সকালে ঘর থেকে বের হলেই ঠান্ডা বাতাস অনুভূত হচ্ছে। রাত ও ভোরে গরম কাপড় ব্যবহার করতে হয়। সামনের দিনগুলোতে শীত আরও বাড়তে পারে বলে মনে হচ্ছে।আরেক বাসিন্দা শিক্ষক মো: আজিজ বলেন, পঞ্চগড়ে প্রতিবছরই শীতের প্রভাব আগে থেকে শুরু হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। সকালে ও সন্ধ্যার পর ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। পরিবারের শিশু ও বয়স্কদের কথা বিবেচনা করে শীতের পোশাক বের করা হয়েছে। তাপমাত্রা আরও কমলে সাধারণ মানুষের ভোগান্তি আরো বাড়বে।

এদিকে শীতের আগমনে গরম কাপড় ব্যবহারের পাশাপাশি বাজারেও শীতের পোশাক কেনার প্রস্তুতি দেখা গেছে। অনেকে পুরোনো সোয়েটার, জ্যাকেট, চাদর ও কম্বল বের করছেন। শীতের পোশাকের দোকানগুলোতেও ক্রেতাদের আনাগোনা বাড়তে শুরু করেছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের মধ্যে শীত মোকাবিলার প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শিশু ও বয়স্কদের ঠান্ডাজনিত অসুস্থতা থেকে সুরক্ষায় বাড়তি সতর্কতা নেওয়ার প্রয়োজনীয়তার কথাও বলছেন সচেতন ব্যক্তিরা।
আবহাওয়াবিদদের মতে, ঋতু পরিবর্তনের এ সময়ে উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে। দিনের সর্বোচ্চ ও রাতের সর্বনি¤œ তাপমাত্রার ব্যবধান থাকায় দিনের বেলায় তুলনামূলক উষ্ণ আবহাওয়া বিরাজ করলেও ভোর ও রাতে শীত বেশি অনুভূত হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত বৃহস্পতিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।আজ শনিবার তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি বাড়ছে। নভেম্বরের শেষ দিকে তাপমাত্রা আরও ওঠানামা করতে পারে। আবহাওয়ার পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তী সময়ে শীতের প্রকোপ বাড়তে পারে বলে জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪.৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট

প্রকাশের সময় : ১০:১৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬