সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
গ্রামে স্মার্টফোনের ব্যবহার বাড়াতে সহজমোবাইলের ঋণসুবিধা বাংলাদেশ থেকে প্রথম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়—এখন কোথায় নায়িকা সাথী? বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি গিলের শুকুর পাশে চ্যানেল আই, ‘ডুবসাঁতার’ সিনেমার বিশেষ প্রদর্শনী খাবার টাটকা, নাকি ভেজাল—সিদ্ধান্ত নেবে মেশিন ঢাকার হোটেলে কোহলিদের গোপন ডিনার, সাক্ষী দিল্লির সাবেক পুলিশপ্রধান হজযাত্রীদের টিকার আগে করতে হবে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা ভোটে এগিয়ে, মিস ইউনিভার্সে বাংলাদেশের মাহি কি মুকুট জিততে পারবেন বিজিবির পাশাপাশি সীমান্ত পাহারায় স্থানীয়দেরও আহ্বান রাশেদ খাঁনের পাংশায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলাদেশ থেকে প্রথম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়—এখন কোথায় নায়িকা সাথী?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:১৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 3
বাংলাদেশ থেকে প্রথম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়—এখন কোথায় নায়িকা সাথী?
📌 এক নজরে মূল তথ্য:

  • বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে প্রথম নির্বাচিত প্রতিনিধি, চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া—এরপর হঠাৎ করেই পর্দার আড়ালে চলে যাওয়া।
  • ঢাকার গুলশানের বাসায় বসে টেলিভিশনে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা দেখছিলেন সাথী বিলকিস ইয়াসমীন।

জনতার আদালত বিনোদন ডেস্ক — বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে প্রথম নির্বাচিত প্রতিনিধি, চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া—এরপর হঠাৎ করেই পর্দার আড়ালে চলে যাওয়া। ২০ বছর ধরে চলচ্চিত্র অঙ্গনের কোথাও নেই। সাথী বিলকিস ইয়াসমীন এখন ব্যস্ত করপোরেট জগতে। প্রায় তিন দশক আগের সেই যাত্রা, চলচ্চিত্রে আসা-যাওয়া এবং বর্তমান জীবন নিয়ে সম্প্রতি প্রথম আলোর সঙ্গে কথা বলেন তিনি। সাথীর খোঁজখবর নিলেন মনজুর কাদের

চরিত্র ও নির্মাণশৈলীর বিশদ

১৯৯৪ সাল। ঢাকার গুলশানের বাসায় বসে টেলিভিশনে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা দেখছিলেন সাথী বিলকিস ইয়াসমীন। প্রতিযোগিতা দেখতে দেখতে পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য মায়ের বকুনি শুনতে হয়েছিল তাঁকে। তখন মাকে মজা করে বলেছিলেন, ‘তুমি আমাকে টেলিভিশন দেখতে দিচ্ছ না, একদিন দেখবে, আমিই সেখানে যাচ্ছি।’ কথাটা ছিল অনেকটা খুনসুটি করে বলা। কিন্তু পরের বছরই সেই কথার বাস্তব রূপ দেখলেন তাঁর মা। বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রতিনিধি হিসেবে অংশ নেন সাথী।

এরপর চলচ্চিত্রে অভিনয়, জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া—সব মিলিয়ে তাঁর জীবনে এসেছিল নানা বাঁক। কিন্তু যে পথে তাঁকে সবচেয়ে বেশি পরিচিতি এনে দিয়েছিল, সেই অভিনয়জগৎ থেকে একসময় নিজেকে সরিয়ে নেন সাথী। এখন তাঁর পরিচয় করপোরেট জগতের একজন পেশাজীবী হিসেবে। একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তিনি। অভিনয় কিংবা চলচ্চিত্রসংশ্লিষ্ট আড্ডায় তাঁকে একেবারেই দেখা যায় না। তবে বিনোদন অঙ্গনের পুরোনো দিনের সবকিছু তাঁর কাছে দারুণ একটি অধ্যায় হয়ে আছে।নিজের জীবনের নানা অধ্যায় নিয়ে কথা বলতে গিয়ে সাথী প্রথম আলোকে জানান—কীভাবে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেলেন, চলচ্চিত্রে কেন এলেন, আবার কেনই-বা অভিনয় থেকে দূরে সরে গেলেন। সেই আলোচনায় উঠে এসেছে তাঁর বর্তমান জীবন, পুরোনো অর্জন এবং নতুন প্রজন্মের নারীদের জন্য কিছু পরামর্শও।

মায়ের বকুনি থেকে বিশ্বসুন্দরীর মঞ্চে১৯৯৪ সালে ঢাকার একটি ইংরেজি মিডিয়াম স্কুল থেকে ‘এ’ লেভেল পরীক্ষা শেষে করে কোচিং করছিলেন সাথী। থাকতেন ঢাকার গুলশানে। একদিন গুলশানের বাসায় বসে টেলিভিশনে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা দেখছিলেন। সেখানে ছিলেন ঐশ্বরিয়া রাই। মেয়েকে টেলিভিশন দেখতে দেখে মা ইয়াসমিন মতিন বলেছিলেন পড়তে বসতে। সাথী তখন মজা করে বলেছিলেন, একদিন তাঁকেও বিশ্বসুন্দরীর মঞ্চে দেখা যাবে।পরের বছর পত্রিকায় বিজ্ঞাপন দেখে সে কথাই মনে পড়ে সাথীর। লন্ডনের একটি প্রতিষ্ঠান ঢাকায় ‘মিস বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজন করবে। আগ্রহীদের জীবনবৃত্তান্ত পাঠাতে বলা হয়েছিল। সাথী মাকে জিজ্ঞেস করলেন, আবেদন করতে পারবেন কি না। মা সরাসরি বলে দিলেন, মডেলিং নিয়ে তাঁর কোনো আইডিয়া নেই। কিন্তু সাথী চেয়েছিলেন চেষ্টা করে দেখতে।

শিল্পীদের বক্তব্য ও প্রতিক্রিয়া

তিন বোনের মধ্যে সবার বড় সাথী। মেজ বোন সাবা রেজা গুলশানের বাড়িতে সাথীর কয়েকটি ছবি তুলে দেন। ছিল না পেশাদার সাজসজ্জা কিংবা বিশেষ কোনো প্রস্তুতি। সামান্য লিপস্টিক ও মাসকারা ব্যবহার করে ছবি তোলেন তিনি। সঙ্গে লিখেছিলেন, কেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান। প্রাথমিকভাবে নির্বাচিত হওয়ার পর সাক্ষাৎকারের জন্য ডাক পান। প্রস্তুতি নিতে বাংলাদেশের ইতিহাস, বিভিন্ন দেশের পরিস্থিতি ও সাধারণ জ্ঞান সম্পর্কে পড়াশোনা করেন। সাথী বলেন, ‘যত দূর মনে পড়ে, সাক্ষাৎকারটি ছিল প্রায় এক ঘণ্টার, মগবাজারের একটি চায়নিজ রেস্টুরেন্টে। সেখানে বাংলাদেশের ইতিহাস থেকে শুরু করে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী—নানা বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। মনে হচ্ছিল, সাধারণ জ্ঞানের পরীক্ষাই দিতে গেছেন। সাক্ষাৎকার নিতে লন্ডন থেকে মিস্টার দানেশ আহমেদ নামের একজন এসেছিলেন। এখানকার কয়েকজনও ছিলেন; কিন্তু এই মুহূর্তে সবার কথা মনে পড়ছে না।’

১৯৯৫ সালে ‘মিস বাংলাদেশ’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের আয়োজন হয় ঢাকার ঈশা খাঁ হোটেলে। সাথী ইয়াসমীনের প্রতিযোগিতার মঞ্চে ওঠার অভিজ্ঞতা অবশ্য সহজ ছিল না। মঞ্চের পেছন থেকে অনেক মানুষ দেখে ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। সেদিনের কথা মনে করে সাথী বলেন, ‘মাকে বলেছিলাম, এত মানুষের সামনে যাব না। মা তখন মনে করিয়ে দিলেন, এত দূর যখন এসেছ, নিজের ইচ্ছাটা পূরণ করেই ফিরতে হবে।’ শেষ পর্যন্ত মঞ্চে ওঠেন সাথী। বিচারকদের প্রশ্নের উত্তর দেন। একপর্যায়ে নির্বাচিত হন ‘মিস বাংলাদেশ’। তাঁর সামনে খুলে যায় বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ।সাথী বলেন, তখন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি খুব বেশি ছিল না। দেশটিকে দারিদ্র্য ও বন্যার মতো বিষয় দিয়েই বাইরের দেশে বেশি চেনানো হতো। কিন্তু বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি, শিক্ষিত মানুষ এবং নারীদের প্রতিভা সম্পর্কে বিশ্বকে জানাতে চেয়েছিলেন তিনি। তাঁর কাছে প্রতিযোগিতাটি ছিল শুধু সৌন্দর্য প্রদর্শনের মঞ্চ নয়, দেশের পরিচয় তুলে ধরারও সুযোগ। ‘মিস বাংলাদেশ’ প্রতিযোগিতার সেদিনের আয়োজনে বিচারক হিসেবে ছিলেন সাংবাদিক রাহাত খান, শফিক রেহমান, লেখক সৈয়দ শামসুল হক ও সংগীতশিল্পী ইয়াসমীন মুশতারী।

মঞ্চে ঐশ্বরিয়া, সামনে নেলসন ম্যান্ডেলা১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে অনুষ্ঠিত হয় বিশ্বসুন্দরী প্রতিযোগিতার আসর। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার স্মৃতির মধ্যে নেলসন ম্যান্ডেলার সঙ্গে দেখা হওয়ার ঘটনাটি আলাদা একটা অধ্যায় হয়ে আছে সাথীর। প্রতিযোগিতার মঞ্চে যখন একে একে বিভিন্ন দেশের প্রতিনিধিদের নাম ঘোষণা করা হচ্ছিল তখন এক পর্যায়ে নেলসন ম্যান্ডেলার সঙ্গে করমর্দন করেন সাথী। তখন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ম্যান্ডেলা বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। বিষয়টি সাথীকে বিস্মিত, একই সঙ্গে আনন্দিত করেছিল। বিশ্বজুড়ে পরিচিত একজন নেতা তাঁর দেশের খোঁজখবর নিচ্ছেন—এ অনুভূতি তাঁর কাছে আলাদা গুরুত্ব বহন করে।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশ থেকে প্রথম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়—এখন কোথায় নায়িকা সাথী?

প্রকাশের সময় : ০৪:১৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬