সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

শুকুর পাশে চ্যানেল আই, ‘ডুবসাঁতার’ সিনেমার বিশেষ প্রদর্শনী

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৪৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 1
শুকুর পাশে চ্যানেল আই, ‘ডুবসাঁতার’ সিনেমার বিশেষ প্রদর্শনী
📌 এক নজরে মূল তথ্য:

  • নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকুর চিকিৎসায় সহায়তার উদ্যোগ নিয়েছে চ্যানেল আই।
  • ব্যাংক হিসাবের তথ্য:হিসাবের নাম: Nurul Alam Atiqueহিসাব নম্বর: 2801137484001ব্যাংক: City Bankশাখা: Uttaraরাউটিং নম্বর: 225264634সুইফট কোড: CIBLBDDH।

জনতার আদালত বিনোদন ডেস্ক — নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকুর চিকিৎসায় সহায়তার উদ্যোগ নিয়েছে চ্যানেল আই। তাঁর স্বামী নির্মাতা নূরুল আলম আতিক পরিচালিত চলচ্চিত্র ‘ডুবসাঁতার’-এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে চ্যানেল আইয়ের পর্দায়। আগামী ২৮ নভেম্বর শনিবার বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ছবিটি। এই বিশেষ প্রদর্শনীর বিজ্ঞাপনচিত্র প্রচার থেকে পাওয়া সব অর্থ ব্যয় করা হবে মাতিয়া বানু শুকুর চিকিৎসায়।

গল্পের আবহ ও পর্দার চমক

ব্যাংক হিসাবের তথ্য:হিসাবের নাম: Nurul Alam Atiqueহিসাব নম্বর: 2801137484001ব্যাংক: City Bankশাখা: Uttaraরাউটিং নম্বর: 225264634সুইফট কোড: CIBLBDDH

ক্যানসার ও কিডনির জটিলতায় দীর্ঘদিন ধরে অসুস্থ মাতিয়া বানু শুকু। বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন তিনি। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল শনিবার সকালে তাঁকে হাসপাতালের কেবিন থেকে আইসিইউতে নেওয়া হয়।

নূরুল আলম আতিকের বরাতে জানা গেছে, শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ায় শুকুর প্রচুর অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকেরা। চিকিৎসার পরবর্তী পদক্ষেপ এবং লাইফ সাপোর্টের বিষয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করছে পরিবার।এমন পরিস্থিতিতে চিকিৎসার ব্যয় নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা। বর্তমানে যে হাসপাতালে চিকিৎসা চলছে, সেখানে ব্যয় অনেক বেশি। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তাঁকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), কমিউনিটি হাসপাতাল অথবা ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের বিষয়টিও ভাবছে পরিবার।এদিকে মাতিয়া বানু শুকুর চিকিৎসায় সহযোগিতার জন্য বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্ক্ষীদের পাশে থাকার আহ্বান জানিয়েছে তাঁর পরিবার। চ্যানেল আইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ডুবসাঁতার’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীর বিজ্ঞাপন থেকে পাওয়া পুরো অর্থই ব্যয় করা হবে তাঁর চিকিৎসায়।

সামাজিক মাধ্যমে আলোচনা ও পর্যালোচনা

আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন

কথা হয় নির্মাতা নূরুল আলম আতিকের সঙ্গে। তাঁর কাছ থেকে জানা গেল, এরই মধ্যে গেল ১৪ মাসে চেন্নাই ও ঢাকায় চিকিৎসাবাবদ ৬৫ লাখ টাকার বেশি খরচ হয়ে গেছে। সামনের চিকিৎসা আরও অনেক বেশি ব্যয়সাপেক্ষ। এই সময় চেনা বন্ধুদের পাশাপাশি অনেক অচেনা বন্ধুদেরও পাশে পেয়েছেন আতিক–শুকু পরিবার। নূরুল আলম আতিক বললেন, ‘১৪ মাস ধরে একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। অথচ এই সময়ে এমন সব বন্ধু জুটল, যাঁরা আমাদের চেনেন না, জানেন না—তাঁরাও আমাদের পাশে এসে নানানভাবে দাঁড়িয়েছেন। কেউ কেউ পাশে এসে দাঁড়িয়ে কাউকে জানাতে চাইছেন না। আশ্চর্য ভালোবাসার এক কারবার দেখলাম। এত সব দুর্ঘটনা, এত সব অস্থিরতার মধ্যেও যা দেখলাম, তাতে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।’ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্রে কাজ করছেন। নাট্যকার ও পরিচালক হিসেবে ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’ ও ‘গোল্লাছুট’-এর মতো টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন তিনি। মধ্যবিত্তের জীবন ও সামাজিক বাস্তবতার নানা দিক উঠে এসেছে তাঁর কাজে। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।মাতিয়া বানু শুকুর চিকিৎসায় দেশ ও দেশের বাইরে থেকে আর্থিক সহায়তা পাঠাতে তাঁর নির্মাতা স্বামী নূরুল আলম আতিকের ব্যাংক হিসাব ব্যবহার করতে পারেন শুভাকাঙ্ক্ষীরা।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শুকুর পাশে চ্যানেল আই, ‘ডুবসাঁতার’ সিনেমার বিশেষ প্রদর্শনী

প্রকাশের সময় : ০৩:৪৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬