লতা মঙ্গেশকরের কণ্ঠে কালজয়ী ১০ বাংলা গান

- প্রকাশের সময় : ০৭:০০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 3

- উপমহাদেশের সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের ৯৮তম জন্মদিন আজ।
- লতা মঙ্গেশকরের জন্মদিনে তার কণ্ঠে গাওয়া অবিস্মরণীয় ১০টি বাংলা গানের কথা জেনে নেওয়া যাক।
জনতার আদালত বিনোদন ডেস্ক — উপমহাদেশের সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের ৯৮তম জন্মদিন আজ। ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে এক মারাঠি পরিবারে জন্মেছিলেন এই কিংবদন্তি শিল্পী। হিন্দির পাশাপাশি তিনি বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। বাংলাতেও রয়েছে তার অসংখ্য কালজয়ী গান। সলিল চৌধুরী, শচীন দেববর্মণ, সুধীন দাশগুপ্ত, হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে রাহুল দেববর্মণের সুরে গান গেয়েছেন এই কোকিলকণ্ঠী।
গল্পের আবহ ও পর্দার চমক
লতা মঙ্গেশকরের জন্মদিনে তার কণ্ঠে গাওয়া অবিস্মরণীয় ১০টি বাংলা গানের কথা জেনে নেওয়া যাক।
১. না যেও না, রজনী এখনও বাকি
সলিল চৌধুরীর কথা ও সুরে লতা মঙ্গেশকরের গাওয়া কালজয়ী গান ‘না যেও না, রজনী এখনও বাকি’। ১৯৬০ সালে ‘পরখ’ সিনেমায় ‘ও সজনা, বরখা বাহার আয়ি’ গানটির সুরও ছিল একই।
সামাজিক মাধ্যমে আলোচনা ও পর্যালোচনা
মহানায়ক উত্তমকুমার ও মাধবী মুখোপাধ্যায় অভিনীত ‘শঙ্খবেলা’ সিনেমার জনপ্রিয় গান ‘কে প্রথম কাছে এসেছি’। লতা মঙ্গেশকরের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন মান্না দে। গানের কথা লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর করেছিলেন সুধীন দাশগুপ্ত।
৩. যা রে যারে উড়ে যা রে পাখি
‘যা রে যারে উড়ে যা রে পাখি’ গানটির কথা ও সুর রচনা করেছিলেন সলিল চৌধুরী। লতা মঙ্গেশকরের কণ্ঠে গানটি ১৯৫৯ সালে প্রকাশিত হয়। ১৯৬১ সালে ‘মায়া’ সিনেমায় ‘যা রে যা রে উড় যা রে পঞ্ছী’ শিরোনামে হিন্দি গানটিতেও একই সুর ব্যবহৃত হয়।























