শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
শেখ হাসিনা এলে ফুলের মালা নয়, যেতে হবে কারাগারে: আবদুস সালাম ডার্ক ম্যাটারের জন্য পর্যায় সারণি তৈরির প্রস্তাব দিলেন বিজ্ঞানীরা ৬ দশকের সংগীতজীবন, সিনেমায় বেশি আলোচিত খুরশীদ আলম খাজাকে ক্রিকেটের ‘সবচেয়ে বড় বিশ্বাসঘাতক’ বললেন ডি ভিলিয়ার্স ‘সুন্দর চরিত্রে অভিনয়ের আনন্দ অনেক’ আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ, ৪০ শতাংশ ম্যাচ ফি জরিমানা তাওহিদ হৃদয়ের কিশোরীর সঙ্গে ‘ফ্রি সময়’ কাটানোর প্রস্তাব প্রধান শিক্ষকের ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কয়লা দেওয়ার পদ্ধতিতে পরিবর্তন, দেশের ইটভাটায় দূষণ কমছে প্রথমবার মা হলেন সামান্থা

৬ দশকের সংগীতজীবন, সিনেমায় বেশি আলোচিত খুরশীদ আলম

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:০০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 3
৬ দশকের সংগীতজীবন, সিনেমায় বেশি আলোচিত খুরশীদ আলম
📌 এক নজরে মূল তথ্য:

  • বাংলাদেশের সংগীত জগতে খুরশীদ আলম এক অতি পরিচিত নাম।
  • সংগীতে দীর্ঘ পথচলা প্রসঙ্গে খুরশীদ আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দেখতে দেখতে গানের জগতে পথচলার ৬০ বছর হয়ে গেল।

জনতার আদালত বিনোদন ডেস্ক — বাংলাদেশের সংগীত জগতে খুরশীদ আলম এক অতি পরিচিত নাম। খ্যাতিমান এই শিল্পী ছয় দশক ধরে গানের জগতে বিচরণ করছেন। অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তার, যেগুলোর বেশিরভাগই সিনেমার গান। গানে অসামান্য অবদানের জন্য পেয়েছেন একুশে পদক।

কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট তথ্য

সংগীতে দীর্ঘ পথচলা প্রসঙ্গে খুরশীদ আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দেখতে দেখতে গানের জগতে পথচলার ৬০ বছর হয়ে গেল। মাঝে মাঝে ভাবলে নিজেই বিস্মিত হই যে, যেন এক পলকেই চলে গেল এতটা বছর।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বাংলা গানের স্বর্ণযুগের শুরু যখন, সেই সময় থেকে আমি গান গাওয়া শুরু করতে পেরেছিলাম। আমার কণ্ঠে বেশ কিছু জনপ্রিয় গান হয়েছে, যা বাংলাদেশের গানপ্রেমী শ্রোতারা এখনো শোনেন। পথেঘাটে চলতে-ফিরতে এখনো মানুষ আমার প্রতি যে ভালোবাসা প্রদর্শন করেন, যে সম্মান দেখান, তাতে সত্যিই মুগ্ধ হই। বাংলা গানের শ্রোতাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা।’

সুদীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য গানে কণ্ঠ দিয়েছেন খুরশীদ আলম। তার গাওয়া বহু গান এখনো মানুষের মুখে মুখে শোনা যায়।

ইন্ডাস্ট্রিতে প্রভাব ও দর্শকের প্রত্যাশা

সিনেমায় তিনি প্রথম প্লেব্যাক করেন ১৯৬৯ সালে বাবুল চৌধুরী পরিচালিত ‘আগন্তুক’ সিনেমায়। ‘বন্দী পাখির মতো’ শিরোনামের ওই গানটির সুর ও সংগীত করেছিলেন আজাদ রহমান।

কিংবদন্তি এই সংগীতশিল্পীর কণ্ঠে আলোচিত সিনেমার গানের মধ্যে রয়েছে ‘আজকে না হয় ভালোবাসো, আর কোনো দিন নয়’। ‘মিন্টু আমার নাম’ সিনেমার এই গানটির কথা লিখেছেন দেওয়ান নজরুল। এই গানের সুরকার আলম খান।

‘চুমকি চলেছে একা পথে’ দেওয়ান নজরুল পরিচালিত ‘দোস্ত দুশমন’ সিনেমার গান। এই গানের সুরকারও আলম খান। ‘ও দুটি নয়নে’ গানটি ১৯৭২ সালে মুক্তি পাওয়া কামাল আহমেদ পরিচালিত ‘অশ্রু দিয়ে লেখা’ সিনেমার গান। এই গানের কথা লিখেছেন মোহাম্মদ মনিরুজ্জামান। আর গানটির সুরকার ছিলেন আলী হোসেন।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৬ দশকের সংগীতজীবন, সিনেমায় বেশি আলোচিত খুরশীদ আলম

প্রকাশের সময় : ০৫:০০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬