‘সুন্দর চরিত্রে অভিনয়ের আনন্দ অনেক’

- প্রকাশের সময় : ০৪:৩০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 1

- এ দেশের নন্দিত অভিনয়শিল্পী আফজাল হোসেন।
- ‘যাপিত জীবন’ নামের নতুন সিনেমায় অভিনয় করেছেন আফজাল হোসেন।
জনতার আদালত বিনোদন ডেস্ক — এ দেশের নন্দিত অভিনয়শিল্পী আফজাল হোসেন। টেলিভিশন নাটকে নায়ক হিসেবে তার ছিল প্রশংসনীয় সাফল্য। তাকে বলা হয় চিরসবুজ নায়ক। ঢাকা থিয়েটারে বহু বছর নিয়মিত অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি নাট্যকার হিসেবেও প্রশংসিত তিনি। একজন চিত্রশিল্পীও। বিজ্ঞাপন নির্মাতা হিসেবেও উল্লেখযোগ্য কাজ করেছেন। পেয়েছেন একুশে পদক।
চরিত্র ও নির্মাণশৈলীর বিশদ
‘যাপিত জীবন’ নামের নতুন সিনেমায় অভিনয় করেছেন আফজাল হোসেন।
আজ শুক্রবার (২০ নভেম্বর) সিনেমাটি ঢাকাসহ সারা দেশে মুক্তি পেয়েছে। এতে তিনি অভিনয় করেছেন সোহরাব চরিত্রে। সিনেমাটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। সেলিনা হোসেনের বিখ্যাত উপন্যাস ‘যাপিত জীবন’ অবলম্বনে নির্মিত হয়েছে এটি।
‘যাপিত জীবন’ সিনেমাসহ নানা বিষয় নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন আফজাল হোসেন।
শিল্পীদের বক্তব্য ও প্রতিক্রিয়া
তিনি বলেন, ‘যাপিত জীবন সিনেমায় অভিনয় করে অনেক ভালো লেগেছে। অন্যরকম ভালো লাগা কাজ করেছে। উপন্যাসটিও দারুণ। দেশভাগ ও ভাষা আন্দোলনের ওপর উপন্যাসটি লেখা। সেখানে সোহরাব চরিত্রে অভিনয় করেছি। অবশ্যই ভালো লাগা কাজ করছে।’
‘আমরা যখন অভিনয় শুরু করি, বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন একটা বিষয় আমাদের মধ্যে ছিল। তা হলো—নতুন কী কী উপন্যাস প্রকাশিত হলো, নতুন কবিতার বই কী এলো, ঈদ সংখ্যায় নতুন কী কী ছাপা হলো। আমরা বন্ধুরা মিলে সেগুলো পড়তাম, সংগ্রহ করতাম। নিজেদের মধ্যে ওই উপন্যাস, কবিতা, গল্প নিয়ে আলোচনা করতাম। এমন সুন্দর করেই আমরা সময় কাটিয়েছি।’
আফজাল হোসেন বলেন, ‘সেলিনা হোসেনের “যাপিত জীবন” উপন্যাসটি যখন প্রকাশিত হয়, তখনই পড়েছি। মুগ্ধতা কাজ করেছে। দীর্ঘকাল পর তা নিয়ে সিনেমা হলো। সেই সিনেমায় সোহরাব চরিত্রে অভিনয় করেছি। তখন ভাবিনি, সিনেমা হবে। হয়েছে এখন। তখনই ইচ্ছে ছিল, এমন চরিত্রে অভিনয় করা যায়। এত বছর পর তা করেছি। ভাবনাটা অনেক আগের হলেও এত বছর পর তা বাস্তবায়ন হয়েছে।’























