শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
শেখ হাসিনা এলে ফুলের মালা নয়, যেতে হবে কারাগারে: আবদুস সালাম ডার্ক ম্যাটারের জন্য পর্যায় সারণি তৈরির প্রস্তাব দিলেন বিজ্ঞানীরা ৬ দশকের সংগীতজীবন, সিনেমায় বেশি আলোচিত খুরশীদ আলম খাজাকে ক্রিকেটের ‘সবচেয়ে বড় বিশ্বাসঘাতক’ বললেন ডি ভিলিয়ার্স ‘সুন্দর চরিত্রে অভিনয়ের আনন্দ অনেক’ আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ, ৪০ শতাংশ ম্যাচ ফি জরিমানা তাওহিদ হৃদয়ের কিশোরীর সঙ্গে ‘ফ্রি সময়’ কাটানোর প্রস্তাব প্রধান শিক্ষকের ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কয়লা দেওয়ার পদ্ধতিতে পরিবর্তন, দেশের ইটভাটায় দূষণ কমছে প্রথমবার মা হলেন সামান্থা

ডার্ক ম্যাটারের জন্য পর্যায় সারণি তৈরির প্রস্তাব দিলেন বিজ্ঞানীরা

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ০৫:০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 3
ডার্ক ম্যাটারের জন্য পর্যায় সারণি তৈরির প্রস্তাব দিলেন বিজ্ঞানীরা
📌 এক নজরে মূল তথ্য:

  • ডার্ক ম্যাটার মূলত এমন এক রহস্যময় বস্তু, যা আমাদের দৃশ্যমান সাধারণ পদার্থের পরিমাণের তুলনায় সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ মহাকর্ষ বল তৈরি করে।
  • প্রিপ্রিন্ট সার্ভার আর্কাইভে প্রকাশিত এক গবেষণাপত্রে বিজ্ঞানীরা জানান, দৃশ্যমান ও অদৃশ্য জগৎ মহাকর্ষ ছাড়াও অন্য কোনোভাবে যুক্ত থাকতে পারে।

মামুন হোসেন, টেক ডেস্ক — ডার্ক ম্যাটার মূলত এমন এক রহস্যময় বস্তু, যা আমাদের দৃশ্যমান সাধারণ পদার্থের পরিমাণের তুলনায় সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ মহাকর্ষ বল তৈরি করে। এই অদৃশ্য বস্তু আসলে কী কেউ তা জানে না। তবে এ নিয়ে অনেক তত্ত্ব রয়েছে। ডার্ক ম্যাটার যা-ই হোক না কেন মহাবিশ্বে এর পরিমাণ বিশাল। মহাকর্ষীয় প্রভাবের ওপর ভিত্তি করে বলা যায় সাধারণ পদার্থের তুলনায় ডার্ক ম্যাটারের পরিমাণ প্রায় ৫ গুণ বেশি। আর তাই ডার্ক ম্যাটারের জন্য আলাদা পর্যায় সারণি তৈরির প্রস্তাব দিয়েছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান্তা ক্রুজের বিজ্ঞানী পুয়া আসাদির নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও কানাডার একদল বিজ্ঞানী।

স্পেসিফিকেশন ও আধুনিক সুবিধা

প্রিপ্রিন্ট সার্ভার আর্কাইভে প্রকাশিত এক গবেষণাপত্রে বিজ্ঞানীরা জানান, দৃশ্যমান ও অদৃশ্য জগৎ মহাকর্ষ ছাড়াও অন্য কোনোভাবে যুক্ত থাকতে পারে। আর তাই ডার্ক ম্যাটারের জন্য প্রস্তাবিত পর্যায় সারণিটি হবে সাধারণ মৌলের পর্যায় সারণির প্রতিরূপ। নতুন পর্যায় সারণিটি সাধারণ পদার্থ ও ডার্ক ম্যাটারের অনুপাত ব্যাখ্যা করতে সাহায্য করতে পারে।

ডার্ক ম্যাটারের সন্ধানে নতুন আশা

সাধারণ পদার্থের চেয়ে ৫ গুণ বেশি ডার্ক ম্যাটার থাকা অনেক বড় পার্থক্য মনে হতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে এই দুই পদার্থ আশ্চর্যজনকভাবে কাছাকাছি। এরা একে অপরের খুব সামান্য ব্যবধানে অবস্থান করছে। বিজ্ঞানের ভাষায় এটি ‘ম্যাটার কোইনসিডেন্স প্রবলেম’ বা পদার্থের কাকতালীয় সমস্যা নামে পরিচিত। তবে সাধারণ পদার্থ ও ডার্ক ম্যাটার কোনোভাবে সম্পর্কিত হলে এই মিল কাকতালীয় থাকবে না। এটি তাদের অভিন্ন উৎপত্তির একটি স্বাভাবিক পরিণতি হতে পারে।

প্রযুক্তি বিশ্বে নতুন সম্ভাবনার দ্বার

বিজ্ঞানীদের মতে, দুটি ভিন্ন জগতের শক্তির ঘনত্ব মাত্র কয়েক গুণের ব্যবধানে শেষ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূত্র। এটি দৃশ্যমান ও ডার্ক ম্যাটারের প্রাচুর্যের একটি সাধারণ উৎসের দিকে ইঙ্গিত করে। বিষয়টি অত্যন্ত আকর্ষণীয় একটি সম্ভাবনাময়। তবে এখানে একটি সমস্যা রয়েছে। বহুল আলোচিত ডার্ক ম্যাটারের অধিকাংশ সম্ভাব্য কণাই খুব সরল। এখনো এগুলোকে একটি মাত্র নির্দিষ্ট ধরনের কণা হিসেবে ধরা হয়। কিন্তু প্রাচুর্যের এই সাদৃশ্য ব্যাখ্যা করতে হলে আরও অনেক জটিল উপাদানের প্রয়োজন হতে পারে। একটি সম্ভাবনা হলো ডার্ক ম্যাটার কেবল একটি রহস্যময় কণা নয়। এটি কণা ও বলের সমন্বয়ে তৈরি হতে পারে। আমাদের মহাবিশ্বের পরিচিত পদার্থের এটি একধরনের প্রতিবিম্ব বা মিরর ইমেজ।

পৃথিবীর চৌম্বকক্ষেত্রে শনাক্ত করা রহস্যময় সংকেত আসলে কী

বিজ্ঞানীদের বিশ্লেষণ করা তথ্য অনুযায়ী, ডার্ক নিউট্রন সাধারণ প্রোটনের তুলনায় প্রায় ৫ গুণ বেশি ভারী। ডার্ক ম্যাটারের অধিকাংশই এই ডার্ক নিউট্রন দিয়ে গঠিত। আদিম মহাবিশ্বে উভয় কণা প্রায় সমান সংখ্যায় তৈরি হয়ে থাকলে ফলাফলে ৫ গুণ বেশি ডার্ক ম্যাটার পাওয়া যাবে। মিরর টুইন হিগস তত্ত্বে সাধারণ পদার্থ ও ডার্ক ম্যাটার সম্পূর্ণ স্বাধীন নয়। এরা একটি গাণিতিক প্রতিসাম্য দিয়ে যুক্ত। এই প্রতিসাম্য উভয় জগতের কণা ও বলের বৈশিষ্ট্যগুলোকে সম্পর্কিত করে। এই সংযোগের অর্থ হলো প্রতিটি জগতের আপেক্ষিক ভরও একে অপরের সঙ্গে সম্পর্কিত হতে পারে।সূত্র: সায়েন্স অ্যালার্ট

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডার্ক ম্যাটারের জন্য পর্যায় সারণি তৈরির প্রস্তাব দিলেন বিজ্ঞানীরা

প্রকাশের সময় : ০৫:০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬