আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ, ৪০ শতাংশ ম্যাচ ফি জরিমানা তাওহিদ হৃদয়ের

- প্রকাশের সময় : ০৪:৩০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 1

- আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা হয়েছে তাওহিদ হৃদয়ের।
- ঘটনাটি ঘটে চতুর্থ দিনে আলোকস্বল্পতায় কারণে খেলা বন্ধ হওয়ার পর।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা হয়েছে তাওহিদ হৃদয়ের। গত বুধবার জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট চলাকালে আইসিসির আচরণবিধির লেভেল-১ অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন এই ব্যাটসম্যান।আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়দের সহায়তাকারী কর্মীদের আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ করেছেন হৃদয়। এই ধারায় আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।জরিমানার পাশাপাশি হৃদয়ের শৃঙ্খলাজনিত রেকর্ডে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসের মধ্যে এটিই তাঁর প্রথম অপরাধ।
প্রতিদ্বন্দ্বিতার গতিপ্রকৃতি
ঘটনাটি ঘটে চতুর্থ দিনে আলোকস্বল্পতায় কারণে খেলা বন্ধ হওয়ার পর। সে সময় মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশের দলের ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন হৃদয় আম্পায়ারদের সিদ্ধান্তের সমালোচনা করেন এবং দাবি করেন, আরও আগেই খেলা বন্ধ করা উচিত ছিল। এ সময় আম্পায়ারদের সঙ্গে তাঁর আচরণ ছিল আক্রমণাত্মক ও অশোভন।
হৃদয় নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
বাংলাদেশের বুক ফুলিয়ে দাপট দেখানো ভালো লাগেনি ‘ভালুক’ রাবাদার
ম্যাচ পরবর্তী বিশ্লেষণ ও মূল্যায়ন
মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার লুবাবালো গকুমা হৃদয়ের বিরুদ্ধে অভিযোগ আনেন।আইসিসির আচরণবিধি অনুযায়ী, লেভেল-১ অপরাধের জন্য সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক সতর্কবার্তা। সর্বোচ্চ শাস্তি খেলোয়াড়ের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট।কোনো খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে সেগুলো সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়। এর ফলে নিষেধাজ্ঞার মুখে পড়তে হয় সংশ্লিষ্ট খেলোয়াড়কে।
৪৪০ ব্লাড সুগার নিয়েও যেভাবে বোলিং করেছেন ওয়াসিম আকরাম























