শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

বোতলের ছিপি দিয়ে বল টেম্পারিং করত পাকিস্তান, স্বীকার করলেন শোয়েব

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:০০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 1
বোতলের ছিপি দিয়ে বল টেম্পারিং করত পাকিস্তান, স্বীকার করলেন শোয়েব
📌 এক নজরে মূল তথ্য:

  • অস্ট্রেলিয়ার ক্রিকেটে তোলপাড় ফেলে দেওয়া ২০১৮ সালের ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারি নিয়ে নতুন করে আলোচনা শুরু হতেই মুখ খুললেন শোয়েব আখতার।
  • অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার উসমান খাজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশের পর থেকেই বিশ্ব ক্রিকেটে নতুন করে শুরু হয়েছে এই বিতর্ক।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — অস্ট্রেলিয়ার ক্রিকেটে তোলপাড় ফেলে দেওয়া ২০১৮ সালের ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারি নিয়ে নতুন করে আলোচনা শুরু হতেই মুখ খুললেন শোয়েব আখতার। তবে শুধু অস্ট্রেলিয়া নয়, পাকিস্তানের সাবেক এই গতি তারকা অকপটেই স্বীকার করে নিলেন নিজেদের পুরোনো ‘কীর্তি’র কথাও। জানালেন, ইংল্যান্ডে খেলার সময় বল বিকৃত করতে শিরিষ কাগজ নয়, বরং বোতলের ছিপি ব্যবহার করতেন তারা!

খেলার মোড় ঘোরানো মুহূর্তসমূহ

অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার উসমান খাজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশের পর থেকেই বিশ্ব ক্রিকেটে নতুন করে শুরু হয়েছে এই বিতর্ক। বইয়ে খাজা দাবি করেছেন, কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনাটি পুরো অস্ট্রেলিয়া দলই জানত, অথচ শাস্তি দেওয়া হয়েছিল কেবল তিনজনকে।

এই বিতর্কের আগুনেই যেন ঘি ঢাললেন শোয়েব আখতার। ক্রিকেট সাময়িকী উইজডেনকে দেওয়া সাক্ষাৎকারে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ জানান, বল বিকৃতির এই চর্চা কেবল অস্ট্রেলিয়াতেই সীমাবদ্ধ ছিল না, তাদের সময়ে পাকিস্তান দলেও চলত নানা কারসাজি।

পুরো দল জানত—খাজার এই দাবির সঙ্গেও পুরোপুরি একমত শোয়েব। তার মতে, রিভার্স সুইং আদায়ের জন্য বল নিয়ে এমন কারসাজি দু-একজনের পক্ষে করা সম্ভব নয়, এর পেছনে থাকে পুরো দলেরই সায়।

খেলোয়াড়দের পারফরম্যান্স ও পরিসংখ্যান

তবে পুরোনো কাসুন্দি ঘেঁটে সাবেক সতীর্থদের বিপাকে ফেলায় খাজার সমালোচনা করতেও ছাড়েননি শোয়েব। তার ভাষায়, সাবেক সতীর্থদের সঙ্গে তার নিজেরও বহু মতবিরোধ ছিল, কিন্তু কখনোই তা জনসমক্ষে আনেননি।

খাজাকে উদ্দেশ্য করে শোয়েব বলেন, ‘ঠিক আছে, তুমি সত্যিটা সামনে এনেছ, ব্যাস ওটুকুই। এটা নিয়ে এত শোরগোল করার দরকার নেই।’

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে ক্যামেরন ব্যানক্রফট শিরিষ কাগজ দিয়ে বল ঘষতে গিয়ে ক্যামেরায় ধরা পড়লে উত্তাল হয়ে ওঠে ক্রিকেট বিশ্ব। ওই ঘটনায় নিষিদ্ধ হয়েছিলেন ব্যানক্রফট, ডেভিড ওয়ার্নার এবং তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ। আট বছর পর খাজার বইয়ের সূত্র ধরে আবারও উত্তপ্ত অস্ট্রেলিয়ার ড্রেসিংরুম। বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স খাজার দাবি উড়িয়ে দিলেও, ব্যানক্রফট ও ওয়ার্নার সমর্থন দিয়েছেন খাজাকেই।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বোতলের ছিপি দিয়ে বল টেম্পারিং করত পাকিস্তান, স্বীকার করলেন শোয়েব

প্রকাশের সময় : ১২:০০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬