সেদিন লারাকে মেরে ফেলেছেন ভেবেছিলেন শোয়েব আখতার

- প্রকাশের সময় : ০৮:৪৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 3

- ব্যাটসম্যানদের মনে ভয় ধরাত তাঁর গতি।
- সম্প্রতি উইজডেনের অনুষ্ঠান ‘দ্য স্কুপ’-এ সেই ঘটনার স্মৃতিচারণা করেছেন শোয়েব।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — ব্যাটসম্যানদের মনে ভয় ধরাত তাঁর গতি। বল হাতে শোয়েব আখতারকে দেখে আতঙ্কিত হতেন প্রতিপক্ষের অনেক ব্যাটসম্যানই। অথচ ব্রায়ান লারাকে একটি বাউন্সারে আঘাত করার পর নিজেই ভয়ে কাঁপছিলেন শোয়েব। তাঁর মনে হয়েছিল, লারাকে মেরেই ফেলেছেন!ঘটনাটি ২০০৪ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের। সাউদাম্পটনের সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১৩১ রান করেছিল পাকিস্তান। ফাইনালে উঠতে হলে এই পুঁজি নিয়েই লড়তে হতো। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে শোয়েব আখতারের একটি বলে চার মেরেছিলেন ব্রায়ান লারা। পরের বলেই ভয়ংকর এক বাউন্সার ছুড়ে দেন শোয়েব। বলটি লারার হেলমেটের ঠিক নিচে, ঘাড়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান। পরে মাঠ ছেড়ে উঠে যেতে হয় তাঁকে। পরীক্ষা-নিরীক্ষার জন্য নেওয়া হয় হাসপাতালেও।
মাঠের উত্তাপ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত
সম্প্রতি উইজডেনের অনুষ্ঠান ‘দ্য স্কুপ’-এ সেই ঘটনার স্মৃতিচারণা করেছেন শোয়েব। জানিয়েছেন, লারাকে আঘাত করার পর তাঁর মনে হয়েছিল, ভয়ংকর কিছু ঘটে গেছে। শোয়েবের ভাষায়, ‘আমি মুখে হাত দিয়ে বসেছিলাম। ভাবছিলাম, না, না, না, না, না! ও এখন একটা দানব হয়ে উঠবে। ও আমাকে চার মেরেছে, তাই আমি এটা (বাউন্সার) করেছি। আমি জানি, আমি বলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারি। তাই ওকে আঘাত করবই। কিন্তু বলটা ওর গায়ে লাগার পর আমার মনে হয়েছিল, আমি ওকে মেরেই ফেলেছি।’লারাকে আঘাত করার আগে তাঁকে সতর্কও করেছিলেন শোয়েব। বলেছিলেন, ‘দয়া করে আমাকে চার মেরো না। তোমাকে আমি খুব ভালোবাসি। দয়া করে চার মেরো না। কিন্তু যদি মারো, তাহলে তোমার মাথা কেটে ফেলব।’
ঘণ্টায় ১০০ মাইল—শোয়েব আখতারের রেকর্ড গড়া সেই দ্রুততম বলের গল্প
শোয়েবের গতি ও আগ্রাসন নিয়ে ব্যাটসম্যানদের ভয়ের কথাও উঠে এসেছে তাঁর স্মৃতিচারণায়। বিভিন্ন দেশের ড্রেসিংরুমে খেলোয়াড়েরা তাঁকে কী বলতেন, সেটিও জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই ফাস্ট বোলার, ‘অস্ট্রেলিয়া, ভারত, ওয়েস্ট ইন্ডিজ—পৃথিবীর যেখানেই গেছি, ড্রেসিংরুমে খেলোয়াড়েরা বলত, ভাই, আমাদের মেরে ফেলো না।’এমনকি নাম প্রকাশ না করে এক কিংবদন্তি ব্যাটসম্যানের কথাও বলেছেন শোয়েব, ‘একজন বলেছিলেন, তোমার বলে আঘাত পাওয়ার পর আর কখনো ব্যাটিং করতে চাইনি।’তবে শোয়েবের কাছে সবচেয়ে ভয়ের ছিল লারা ও শচীন টেন্ডুলকারকে আঘাত করার মুহূর্ত দুটি। কেন, সেটিও ব্যাখ্যা করেছেন তিনি, ‘জীবনে আর কোনো কিছুতেই আমি ভয় পাইনি; কিন্তু শচীনকে যখন আঘাত করেছি, লারাকে যখন আঘাত করেছি, তখন ভয় পেয়েছি। কারণ, আমি জানতাম আমার বলের গতি কতটা বেশি। আল্লাহ না করুন, ওদের কারও কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, তেমন কিছু হয়নি।’লারাকে বাউন্সারে মাঠ ছাড়া করা শোয়েব সেদিন ৭ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিতেছিল মাত্র ৩ উইকেট হারিয়েই।
কৌশল ও দলগত বিশ্লেষণ
শচীন, লারা, ক্যালিস—শোয়েব আখতারের প্রিয় তিন শিকার
























