শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডার্ক ম্যাটারের জন্য পর্যায় সারণি তৈরির প্রস্তাব দিলেন বিজ্ঞানীরা ৬ দশকের সংগীতজীবন, সিনেমায় বেশি আলোচিত খুরশীদ আলম খাজাকে ক্রিকেটের ‘সবচেয়ে বড় বিশ্বাসঘাতক’ বললেন ডি ভিলিয়ার্স ‘সুন্দর চরিত্রে অভিনয়ের আনন্দ অনেক’ আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ, ৪০ শতাংশ ম্যাচ ফি জরিমানা তাওহিদ হৃদয়ের কিশোরীর সঙ্গে ‘ফ্রি সময়’ কাটানোর প্রস্তাব প্রধান শিক্ষকের ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কয়লা দেওয়ার পদ্ধতিতে পরিবর্তন, দেশের ইটভাটায় দূষণ কমছে প্রথমবার মা হলেন সামান্থা আলিয়া ও আরিয়ানের সঙ্গে টাইম ম্যাগাজিনের ১০০ তরুণের তালিকায় সূর্যবংশীও
নিষিদ্ধ আ.লীগের লকডাউন:

কোটালীপাড়ায় সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ নিষিদ্ধ আওয়ামী লীগের

গোপালগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৪:১৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 30

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেছেন দলটির নেতা-কর্মী ও সমর্থকরা। এতে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উপজেলার স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই ঝড়-বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে রাস্তায় নেমে আসেন দলটির নেতা-কর্মীরা। সকাল থেকে উপজেলার মাঝবাড়ী, ওয়াপদারহাট, মনসাবাড়ী, রাধাগঞ্জ ও ভাঙ্গারহাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। ফলে সকাল থেকেই দূরপাল্লার পরিবহনের পাশাপাশি স্থানীয় পর্যায়েও কোনো যানবাহন চলাচল করতে পারেনি।

এদিকে, সকাল থেকে কোটালীপাড়া পৌরসভাসহ উপজেলার কলাবাড়ি, সাদুল্লাপুর, রামশীল, বান্ধাবাড়ী, শুয়াগ্রাম, আমতলী, হিরণ, কুশলা, পিঞ্জুরী, রাধাগঞ্জ ও কান্দি ইউনিয়ন থেকে মিছিল নিয়ে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক উপজেলা আওয়ামী লীগ কার্যালয় এবং উপজেলা চত্বরে এসে জড়ো হন। সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় আন্দোলনকারীদের অনেকের হাতে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র দেখা যায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিষিদ্ধ আ.লীগের লকডাউন:

কোটালীপাড়ায় সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ নিষিদ্ধ আওয়ামী লীগের

প্রকাশের সময় : ০৪:১৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬