বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্যাটিনসনকে বন্ড নির্বাচনে ‘বড় ভূমিকা’ ছিল জেফ বেজোসের একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন চুল গজাতে পারে বিশেষ বৈদ্যুতিক চিরুনিতে, ইঁদুরের ওপর পরীক্ষায় সাফল্য শিল্পীর হাতে আঁকা স্কেচ থেকে জাতীয় লিগের শিল্ড: কী আছে এতে, আর কী আসছে আমি আর উন্নয়ন চাই না, নিশ্চিন্তে থাকতে চাই ‘ওর বিপক্ষে সবকিছুই প্রয়োগ করেছি’, হৃদয়ের ইনিংসে মুগ্ধ রাবাদা পরিচালনা পর্ষদ চাইলে এনভিডিয়ার সিইও পদে ফিরতে চান জেনসেন হুয়াং মেঘনা আলমকে দুদকে তলব কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খুলে কোটালীপাড়ায় উল্লাস, বিক্ষোভ মিছিল প্রোটিয়াদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের হতাশার সেশন

শিল্পীর হাতে আঁকা স্কেচ থেকে জাতীয় লিগের শিল্ড: কী আছে এতে, আর কী আসছে

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৩০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 2
শিল্পীর হাতে আঁকা স্কেচ থেকে জাতীয় লিগের শিল্ড: কী আছে এতে, আর কী আসছে

নতুন কিছু করতে হবে, জাতীয় লিগ হতে হবে আকর্ষণীয়, বাড়াতে হবে খেলার মান। সেই চিন্তা থেকে টসের সময় অধিনায়কদের গায়ে ব্লেজার উঠল, সব দলকে দেওয়া হলো ভিন্ন ভিন্ন রঙের ব্যাগি ক্যাপ ও হেলমেট। ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা এসেছিল আগেই, কাউন্টি ক্রিকেটের আদলে মূল প্রথম শ্রেণির আসরের পাশাপাশি হয়েছে ‘সেকেন্ড ইলেভেন’ নামে দ্বিতীয় সারির ক্রিকেটারদের একটা টুর্নামেন্টও।এত নতুনত্বের শেষটা কি আর যেনতেনভাবে করলে হয়! গতকাল শেষ হওয়া ২৮তম জাতীয় লিগের শেষ দৃশ্যেও তাই থাকল চমক। পুরস্কার হিসেবে এত দিনের ট্রফির পরিবর্তে চ্যাম্পিয়ন দল এবার পেয়েছে সেগুন কাঠের ওপর সোনালি ব্রাস মেটালের নকশা করা সুদৃশ্য এক শিল্ড, যেটি তৈরির শুরুটা হয়েছিল দেশের প্রখ্যাত চারুশিল্পী ও ডিজাইনার আহমেদ নেওয়াজের হাতে আঁকা স্কেচ থেকে।শুধু চ্যাম্পিয়নের পুরস্কার শিল্ডের নকশাই নয়, জাতীয় লিগের ব্যক্তিগত অর্জনের পুরস্কারগুলোর নকশাও করেছেন তিনি। বিসিবির টুর্নামেন্ট কমিটির ব্যবস্থাপক আবু ইমাম মোহাম্মদ কাওসার জানিয়েছেন, সব কটি পুরস্কারের নকশাই আহমেদ নেওয়াজ প্রথমে হাতে এঁকেছেন। এখন থেকে জাতীয় লিগে ভালো খেলার স্বীকৃতি হিসেবে ক্রিকেটারদের হাতে উঠবে এ রকম ডিজাইনের পুরস্কার।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

চিন্তাটা প্রথমে আসে বিসিবির পরিচালক ও টুর্নামেন্ট কমিটির প্রধান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের মাথায়—জাতীয় লিগের পুরস্কারের মর্যাদা বাড়াতে ও এতে বৈচিত্র্য আনতে করতে হবে নতুন কিছু। তাঁর এই ভাবনা থেকেই চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে শিল্ড দেওয়ার উদ্যোগ, যা দেশের মূল প্রথম শ্রেণির ক্রিকেটকে দিতে পারে একটি স্বতন্ত্র আবেদন।

সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর প্রথম আলোকে বলেছেন, ‘জাতীয় লিগকে আকর্ষণীয় করতে ও এর প্রতি খেলোয়াড়দের আগ্রহ বাড়াতে কী করা যায়, সে চিন্তার ধারাবাহিকতা থেকেই শিল্ড দেওয়ার সিদ্ধান্ত। অন্যান্য দেশে প্রথম শ্রেণির ক্রিকেটকে যে রকম মর্যাদা দেওয়া হয়, আমাদের এখানে তা দেওয়া হতো না। আমরা এমন কিছু করতে চেয়েছি যাতে সবার কাছে এর আবেদন ও মর্যাদা বাড়ে, খেলোয়াড়েরা চ্যাম্পিয়ন হতে চায়।’

জনপ্রিয় ব্যান্ড সোলসের প্রতিষ্ঠাতা সদস্য চট্টগ্রামের শিল্পী আহমেদ নেওয়াজকে শুরুতেই জানানো হয়, জাতীয় লিগের পুরস্কারগুলোতে ভিন্নতা আনতে চায় বিসিবি। শুধু চ্যাম্পিয়নদের পুরস্কার নয়, ব্যক্তিগত পুরস্কারের চেহারাও বদলাতে হবে। চ্যাম্পিয়নের পুরস্কারের পাশাপাশি শিল্পী ব্যক্তিগত পুরস্কারগুলোরও প্রাথমিক নকশার স্কেচ আঁকেন। পরে বিসিবির নিজস্ব ভাবনা যুক্ত হয় এতে। একাধিকবার সমন্বয়ের পর চূড়ান্ত হয় পুরস্কারগুলোর নকশা।

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

শিল্ড সাধারণত দেখতে যেমন হয়, জাতীয় লিগের শিল্ডও তেমনই। ৫–৬ কেজি ওজনের শিল্ডটি মূলত সেগুন কাঠের ওপর সোনালি ব্রাস মেটালের নকশা দিয়ে বানানো। শিল্ডের দৈর্ঘ্য ৩৪ ইঞ্চি ও প্রস্থ ২৮ ইঞ্চি। শিল্ডটির দুই পাশে খোদাই করা আছে বাংলাদেশের ক্রিকেটের প্রতীক দুটি গর্জনরত রয়েল বেঙ্গল টাইগারের আকৃতি, দুই বাঘের থাবায়ই ধরা একটি করে ক্রিকেট বল। শিল্ডের ঠিক মাঝখানে লেখা ‘NCL’, অর্থাৎ জাতীয় ক্রিকেট লিগ, নিচে ‘CHAMPION’, ওপরে জাতীয় ফুল শাপলার মধ্যে মিশে আছে বিসিবির লোগো। শিল্ডের কাঠের নকশায়ও আছে কারুকাজ।

কাঠের অংশটি বাংলাদেশে বানানো হলেও এর ধাতব নকশাটি বানিয়ে আনা হয়েছে চীন থেকে। পরে বাংলাদেশে সেগুলো একত্র করে চূড়ান্ত রূপ দেওয়া হয় শিল্ডটিকে।বিসিবি সূত্র জানিয়েছে, চীনা প্রতিষ্ঠান প্রথমে একটি শিল্ডের জন্যই দাম চেয়েছিল সাড়ে তিন লাখ টাকা। তবে জানিয়েছিল, একসঙ্গে বেশি বানালে খরচ কম পড়বে। বিসিবি তাই একসঙ্গে তিন মৌসুমের শিল্ড বানিয়ে এনেছে। এতে প্রতিটির জন্য খরচ পড়েছে দেড় লাখ টাকার মতো।

আগে জাতীয় লিগের ট্রফি এক দলের কাছ থেকে হাত বদল হয়ে আরেক দলের কাছে যেত। চ্যাম্পিয়নদের হাতে হাতে ঘুরত সেটি। এবার থেকে আর তা হবে না। প্রতিটি আসরের জন্যই নতুন করে শিল্ড তৈরি করা হবে, তবে নকশা থাকবে একই। সেই শিল্ড স্থায়ীভাবে তুলে দেওয়া হবে প্রতিবারের চ্যাম্পিয়ন দলের হাতে। অর্থাৎ প্রতিটি চ্যাম্পিয়ন দলই নিজেদের জন্য পাবে একটি শিল্ড। আগের ট্রফির মতো সেটি পরবর্তী আসরে ফিরিয়ে দিতে হবে না।পুরস্কার হিসেবে শিল্ড প্রবর্তনের পর এবার প্রথমবার সেটি পেয়েছে চ্যাম্পিয়ন খুলনা বিভাগীয় দল। চ্যাম্পিয়ন হিসেবে তারা আরও পেয়েছে ৩০ লাখ টাকা প্রাইজমানি। রানার্সআপ সিলেট পেয়েছে ১৫ লাখ টাকা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিল্পীর হাতে আঁকা স্কেচ থেকে জাতীয় লিগের শিল্ড: কী আছে এতে, আর কী আসছে

প্রকাশের সময় : ০২:৩০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬