শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিয়ন্ত্রণহীন এআই মডেলের কার্যক্রম বন্ধে ওপেনএআইয়ের নতুন উদ্যোগ বল টেম্পারিং নিয়ে খাজার অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও আজগুবি’: প্যাট কামিন্স একটি ক্যাচ মিস, একটি ইনিংস, এবং ইতিহাস—ইডেনের ১৩ নভেম্বর এনভিডিয়া কেলেঙ্কারিতে চাপে মার্কিন বাণিজ্যমন্ত্রী, অপসারণ নিয়ে হোয়াইট হাউসে আলোচনা নিরাপত্তাশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে দল প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনার প্রয়োজন নেই, ভ্যান্সকে সরিয়ে দিলেন ট্রাম্প কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআই ডিটেক্টরের ভুল অভিযোগ অভিনয়ে নামছেন রোনালদো, শুরু হয়েছে সিরিজের নির্মাণকাজ ১০ জনের চেককে হারিয়ে স্পেনের টানা ১২ জয়

ইরানের সঙ্গে আলোচনার প্রয়োজন নেই, ভ্যান্সকে সরিয়ে দিলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 4

ইরানের সঙ্গে শান্তি আলোচনার উদ্যোগ থেকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুক্তরাষ্ট্র আর ইরানের সঙ্গে কোনো আলোচনায় আগ্রহী নয় বলে জানিয়েছেন তিনি। ভ্যান্সকে এখন দেশের অভ্যন্তরীণ অপরাধ ও দুর্নীতি দমনের কাজে মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্প।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে শান্তি আলোচনার পথ তৈরি করতে দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের চেষ্টা চালাচ্ছিলেন ভ্যান্স। চলমান যুদ্ধে নিজেকে একজন মধ্যস্থতাকারী হিসেবেও প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিলেন তিনি। তবে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প স্পষ্ট করেন, ইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের।

ট্রাম্প লেখেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিনগুলো অনেক আগেই পার হয়ে গেছে। তাদের অর্থ, শত শত বিলিয়ন ডলার আমাদের হাতে রয়েছে এবং তাদের প্রণালিও (হরমুজ) আমাদের দখলে।’

ট্রাম্পের এ বক্তব্য কয়েক দিন আগের অবস্থানের সঙ্গে সম্পূর্ণ বিপরীত। এর আগে তিনি জানিয়েছিলেন, ইরানের সঙ্গে রাজনৈতিক সমঝোতার বিষয়ে অগ্রগতি হয়েছে এবং আলোচনা চলমান রয়েছে।

এদিকে আন্তর্জাতিক কূটনীতি থেকে ভ্যান্সকে সরিয়ে অভ্যন্তরীণ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ডেমোক্র্যাট-শাসিত শহর ও অঙ্গরাজ্যগুলোর দুর্নীতি ও অপরাধ পরিস্থিতি মোকাবিলায় তাঁকে মনোযোগ দিতে বলেছেন ট্রাম্প।

ট্রাম্প লিখেছেন, ভাইস প্রেসিডেন্টকে অনুরোধ করেছি, তিনি যেন সেখানে চলমান ব্যাপক দুর্নীতি ও অপরাধের দিকে তাঁর সম্পূর্ণ মনোযোগ নিবদ্ধ করেন।

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক ও ভূমিধস জয়ের পর থেকেই ভ্যান্স ইরানের সঙ্গে রাজনৈতিক সমঝোতা পুনরুজ্জীবিত করার প্রচেষ্টায় সক্রিয় ছিলেন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়েও প্রকাশ্যে মতামত দিচ্ছিলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভ্যান্স লিখেছিলেন, ‘আমাদের পরাজয়ের কারণ হলো এই যুদ্ধ।’ নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবির জন্য ইসরায়েলের সঙ্গে দলের সংশ্লিষ্টতাকেও দায়ী করেছিলেন তিনি।

এর আগে তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিনের এক সংবাদ সম্মেলনের বরাতে মিডল ইস্ট আই জানিয়েছিল, কাতারে ভ্যান্স ও ইরানের জাতীয় নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাইয়ের মধ্যে বৈঠকের পরিকল্পনা করা হচ্ছে। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে এমন কোনো বৈঠকের সূচি নির্ধারণের কথা অস্বীকার করেছিল, তবে পর্দার আড়ালে যুক্তরাষ্ট্র এ বৈঠকের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছিল বলে জানা যায়।

গত বুধবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ভ্যান্স নিজেই উদ্যোগ নিয়ে রেজাইয়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং বৈঠকের অনুরোধ জানিয়েছিলেন। ওই যোগাযোগের অনুমোদন ট্রাম্প নিজেই দিয়েছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে হঠাৎ করে ভ্যান্সকে আলোচনা প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হোয়াইট হাউসের উপদেষ্টাদের মধ্যে মতপার্থক্যের ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্র তাড়াহুড়ো করছে না। ওয়াশিংটনের ধারণা, হরমুজ প্রণালিতে তারা সুবিধাজনক অবস্থানে রয়েছে।

ট্রাম্পের আকস্মিক এ সিদ্ধান্ত আঞ্চলিক মিত্র ও অংশীদারদের মধ্যে উদ্বেগ তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের নীতিগত অস্পষ্টতার কারণে এমনিতেই ওই অঞ্চলের অর্থনীতি চাপের মুখে রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ এ প্রসঙ্গে বলেন, দীর্ঘমেয়াদি অনিশ্চয়তার জন্য প্রস্তুত থাকা উচিত। এমন পরিস্থিতিতে কোনো চূড়ান্ত সমাধান কিংবা স্থিতিশীল আঞ্চলিক ব্যবস্থা নিশ্চিত বলে ধরে নেওয়া যায় না।

এদিকে যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্রও তেহরানের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছে। ইরাকের সুলাইমানিয়ায় অনুষ্ঠিত এক সম্মেলনে যুক্তরাষ্ট্র-সমর্থিত জ্যেষ্ঠ কুর্দি কর্মকর্তা ও প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তান পার্টির প্রধান বাফেল তালাবানি বলেন, ওয়াশিংটনের অবশ্যই তেহরানের সঙ্গে কথা বলা উচিত।

তিনি বলেন, ইরানিদের সঙ্গে কথা বলতে তাঁদের কোনো অসুবিধা নেই। ট্রাম্পের মিত্র এবং একই সঙ্গে ইরানিদেরও একজন মিত্র হিসেবে তিনি মনে করেন, শক্তিশালী যুক্তরাষ্ট্রের পক্ষে এ আলোচনা করা সম্ভব।

সূত্র: মিডল ইস্ট আই

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইরানের সঙ্গে আলোচনার প্রয়োজন নেই, ভ্যান্সকে সরিয়ে দিলেন ট্রাম্প

প্রকাশের সময় : ১০:৩৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬