বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ওয়ানডেতে সবচেয়ে বেশি মেডেন ওভার করেছেন কোন ৫ বোলার রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, বাবা-মাসহ আহত ৪ লাই–ফাই প্রযুক্তি কী, কীভাবে কাজ করে এক বাটি নুডলসেই রোমান্টিক আবু বকর–জারিয়াব, সাড়া ফেলে দৃশ্যটি ফুটবল মাঠে মর্মান্তিক মৃত্যু: স্ট্রাইকার আর ফেরেননি, বেঁচে থাকাটাই গোলকিপারের শাস্তি নেত্রকোনায় মাদ্রাসাছাত্রী ও কুমিল্লায় মা-মেয়েকে ধর্ষণ-হত্যা; দুই আসামির মৃত্যুদণ্ড ‘নগ্ন-কন্যা’ থেকে সেরা সুন্দরী, ডেমি এখন আড়াই হাজার কোটি টাকার মালিক চোখের চিকিৎসা শেষে আবার কারাগারে ফিরলেন ইমরান খান আজকের ই-পেপার (১১ নভেম্বর) ‘দ্য রিম্যারিড এমপ্রেস’–এর রাজপুত্র বাস্তবেও ধনী, ৬৩০ কোটি টাকার মালিক

‘নগ্ন-কন্যা’ থেকে সেরা সুন্দরী, ডেমি এখন আড়াই হাজার কোটি টাকার মালিক

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:০০:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 6
‘নগ্ন-কন্যা’ থেকে সেরা সুন্দরী, ডেমি এখন আড়াই হাজার কোটি টাকার মালিক

অনেকের যখন শেষ বলার সময়, তখনই নতুন করে শুরু করলেন ডেমি মুর। নব্বই দশকের আবেদনময়ী এই তারকার গড়পড়তা ক্যারিয়ার যখন শেষের দিকে, তখনই প্রবলভাবে ঘুরে দাঁড়ালেন। বড় পুরস্কারে মনোনয়ন পেলেন, টাইম সাময়িকীর ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় নাম উঠল। সবশেষ গত বছর পিপল সাময়িকীর বিচারে তিনিই ২০২৫ সালের বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী! ৬২ বছর বয়সে এসে এত অর্জনের কথা ডেমি নিজেও কি ভেবেছিলেন! আজ ১১ নভেম্বর অভিনেত্রীর জন্মদিন; ৬৪ বছরে পা দিলেন তিনি। এ উপলক্ষে আলো ফেলা যাক তাঁর জীবন ও ক্যারিয়ারে।টালমাটাল শৈশব ১৯৬২ সালের ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় জন্ম ডেমি মুরের। তবে তাঁর জন্মের আগেই বাবা চার্লস ফস্টার হারমন মা ভার্জিনিয়া কিংকে ছেড়ে চলে যান। ডেমির বয়স যখন মোটে তিন মাস, মা আবার বিয়ে করেন। ডেমির সৎবাবা কাজ করতেন সংবাদপত্রের বিজ্ঞাপন বিভাগে। ফলে এক শহর থেকে আরেক শহরে ছুটতে হয়েছে তাদের। ১৯৮০ সালে সেই সৎবাবাও আত্মহত্যা করেন। দাম্পত্য অশান্তি, অর্থনৈতিক টানাপোড়েনসহ নানা কারণে ডেমির মায়ের মানসিক অবস্থা ভালো ছিল না। মাদকাসক্ত হয়ে পড়েন তিনি। ২০১৯ সালে নিজের কৈশোর নিয়ে বিস্ফোরক তথ্য দেন। জানান, ১৫ বছর বয়সে নিজের বাড়িতেই ধর্ষণের শিকার হন তিনি। ধর্ষণকারী দাবি করেন, তিনি এ জন্য ডেমির মাকে ৫০০ ডলার দিয়েছিলেন। ডেমির আত্মজীবনী ‘ইনসাইড আউট’-এ সবিস্তারে সেই ঘটনা লিখেছেন অভিনেত্রী। বইতে তাঁর মায়ের আত্মহত্যা প্রবণতা সম্পর্কেও লিখেছেন ডেমি। তবে কৈশোর পেরিয়ে ধীরে ধীরে নিজের পথ খুঁজে নেন ডেমি, হয়ে ওঠেন বিশ্বের সবচেয়ে পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী।

ঘটনার প্রেক্ষাপট ও মূল তথ্য

শুরুর শুরুআশির দশকের গীতিকার হিসেবে ক্যারিয়ার শুরু করেন ডেমি। ফ্রেডি মুরের সঙ্গে সঙ্গে তিনটি গান লেখেন, হাজির হন মিউজিক ভিডিওতেও। ১৯৮১ সালে প্রাপ্তবয়স্কদের সাময়িকী উ!-তে প্রচ্ছদ হন তিনি। এই সাময়িকীর প্রচ্ছদে নগ্ন হয়ে সাড়া ফেলে দেন। পরে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন পোজ দেওয়ার সময় তাঁর বয়স ছিল ১৬, কিন্তু তিনি বয়স লুকিয়ে বলেছিলেন ১৮! ১৯৮১ সালেই ‘চয়েসেজ’ সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করেন। আশির দশকে আরও সিনেমা করেন, তবে কোনোটিই মনে রাখার মতো নয়। একমাত্র ব্যতিক্রম ‘দ্য সেভেন্থ সাইন’ ও ‘উই আর নো অ্যাঞ্জেলস’। পরেরটিতে তাঁকে পর্দায় দেখা যায় রবার্ট ডি নিরো ও শন পেনের সঙ্গে।

১৯৯০-এর দশকের মাঝামাঝি ডেমি মুরের তারকাখ্যাতি ছিল তুঙ্গে। স্বামী ব্রুস উইলিস তখন সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা। ডেমি মুরই আর পিছিয়ে থাকবেন কেন। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘স্ট্রিপটিজ’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক পান ১ কোটি ২৫ লাখ ডলার। সে সময় কোনো নারী অভিনেত্রীর জন্য এটি ছিল রেকর্ড পারিশ্রমিক। একই ঘরে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া দুই তারকা থাকেন, ভাবা যায়!

অশান্ত সংসার১৯৯১ সালের ৮ ফেব্রুয়ারি গায়ক ফ্রেডি মুরকে বিয়ে করেন ডেমি। ফ্রেডির তখন প্রথম স্ত্রী লুসির সঙ্গে সদ্যই বিচ্ছেদ হয়েছে। তবে এই বিয়ে টিকেছিল মোটে দুই বছর। মার্কিন অভিনেতা ও নির্মাতা টিমোথি হাটনের সঙ্গে তখন ডেমির প্রেম চলছে; ধারণা করা হয় এই সম্পর্কই ফ্রেডির সঙ্গে তাঁর বিয়ে ভাঙার কারণ। তবে এই প্রেমও স্থায়ী হয় না, অভিনেতা এমিলিও এস্তেভেজের সঙ্গে বাগ্‌দান হয়।১৯৮৬ সালের ৬ ডিসেম্বর তাঁদের বিয়ের দিনক্ষণ পাকা হয়। তবে বিয়ের ঠিক আগে বাগ্‌দান ভেঙে দিয়ে দুজনই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। ১৯৮৭ সালে অভিনেতা ব্রুস উইলিসের সঙ্গে ঘর বাঁধেন ডেমি। এই সংসারে তাঁদের তিন সন্তান হয়। ১৩ বছর পর ২০০০ সালের ১৮ অক্টোবর এ সংসারও ভেঙে যায়। এর বছর দুয়েক পর থেকেই ডেমির সঙ্গে অভিনেতা অ্যাস্টন কুচারের প্রেমের গুঞ্জন শুরু হয়। গুঞ্জন সত্যি করে এই তারকা যুগল বিয়ে করেন ২০০৫ সালে। ২০১২ সালে তৃতীয় বিয়েও ভেঙে যায়, এরপর আর বিয়ে করেননি ডেমি।

দর্শকদের প্রতিক্রিয়া ও সামগ্রিক আলোচনা

ভ্যানিটি ফেয়ার বিতর্কক্যারিয়ারের শুরুতেই প্রাপ্তবয়স্কদের সাময়িকীতে নগ্ন হয়ে পোজ দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন ডেমি মুর। ঠিক এক দশক পর আবার তিনি নগ্ন হয়ে পোজ দেন। ১৯৯১ সালের আগস্টে তাঁকে প্রচ্ছদ করে ভ্যানিটি ফেয়ার সাময়িকী তখন বাজারে আসে, সারা দুনিয়ায় তোলপাড় শুরু হয়। তবে এবার পোজটি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। কারণ, নগ্ন হয়ে ডেমি যখন ফটোশুটে অংশ নেন, তখন তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা। কেউ এটিকে ‘শালীনতার পরিপন্থী’ হিসেবে আখ্যা দেন, কেউ আবার বলেন শক্তির প্রতীক। বিভিন্ন সাময়িকীতে ছবিটি নিয়ে প্রবল বিতর্ক চলতেই থাকে। তবে ডেমি মুর যে এসব থোড়াই কেয়ার করেন, তা বোঝা যায় পরের বছরই।১৯৯২ সালে নিভারন হয়ে ভ্যানিটি ফেয়ারের প্রচ্ছদে আবার পোজ দেন। এবার তাঁর ছবিতে যুক্ত হয় বডি পেইন্ট শিল্পীর আঁচড়, শৈল্পিক মানের কারণে সেই প্রচ্ছদের প্রশংসা করেন অনেক সমালোচক।

১২৫ কোটি টাকার বেশি পারিশ্রমিক, নারী তারকাদের নতুন ইতিহাস১৯৯০-এর দশকের মাঝামাঝি ডেমি মুরের তারকাখ্যাতি ছিল তুঙ্গে। স্বামী ব্রুস উইলিস তখন সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা। ডেমি মুরই আর পিছিয়ে থাকবেন কেন। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘স্ট্রিপটিজ’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক পান ১ কোটি ২৫ লাখ ডলার। সে সময় কোনো নারী অভিনেত্রীর জন্য এটি ছিল রেকর্ড পারিশ্রমিক। একই ঘরে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া দুই তারকা থাকেন, ভাবা যায়!এই সাড়ে ১২ মিলিয়ন ডলার ডেমির জন্য সুখ্যাতি আর কুখ্যাতি দুই–ই এনে দেয়। ১৯৯৫ সালে ‘স্ট্রিপটিজ’ সিনেমার পোস্টারে তাঁর সেই আবেদনময়ী পোজ এতটাই আলোচিত যে এখনো অভিনেত্রীর নাম লিখলে পরের লাইনে আপনাকে অবধারিতভাবে সিনেমার নামটিও লিখতে হয়। কারণ, যতই তিনি ‘গোস্ট’, ‘ইনডিসেন্ট প্রপোজাল’, ‘ডিসক্লোজার’ করুন, মানুষ তাঁকে মনে রেখেছে ‘স্ট্রিপটিজ’-এর জন্য। এত দিন পরে এসে অবশ্য ‘স্ট্রিপটিজ’-এর বিব্রত ডেমি।

‘বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হওয়ার সুযোগ অবশ্যই লোভনীয় ছিল। তখন মনে হয়েছিল, এই সুযোগ কেন হাতছাড়া করব? আমার মনে হয়, অন্য যে কেউই এ প্রস্তাব গ্রহণ করত। কিন্তু এখন মনে হয় সিনেমায় কেবল শরীরই গুরুত্বপূর্ণ ছিল, এ জন্য আমি খুবই লজ্জিত।’ গত বছর দ্য নিউ ইয়র্ক টাইমসের পডকাস্টে বলেন ডেমি।২০১৯ সালে নিজের কৈশোর নিয়ে বিস্ফোরক তথ্য দেন। জানান, ১৫ বছর বয়সে নিজের বাড়িতেই ধর্ষণের শিকার হন তিনি। ধর্ষণকারী দাবি করেন, তিনি এ জন্য ডেমির মাকে ৫০০ ডলার দিয়েছিলেন। ডেমির আত্মজীবনী ‘ইনসাইড আউট’-এ সবিস্তারে সেই ঘটনা লিখেছেন অভিনেত্রী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘নগ্ন-কন্যা’ থেকে সেরা সুন্দরী, ডেমি এখন আড়াই হাজার কোটি টাকার মালিক

প্রকাশের সময় : ০২:০০:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬