বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডাবল সেঞ্চুরির পর ফিফটি, হৃদয়ের তিন নতুন রেকর্ড বল টেম্পারিং বিতর্ক: বোমা ফাটিয়ে খাওয়াজা বলছেন, ‘কাউকে বিপদে ফেলিনি’ নায়িকা ভারতে, নায়ক যুক্তরাষ্ট্রে—দেশে মুক্তি পাচ্ছে সিনেমা ব্যালন ডি’অর জিতেও নেই কেইন, ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি আমরাই ফেভারিট, অন্য দলকে নিয়ে ভাবছি না: হামজা চৌধুরী কী কী কারণে আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট বন্ধ করল স্কটল্যান্ড? ‘সংঘর্ষ’-এর সেই ভয়ংকর খলনায়ক এখন কোথায়, কী করছেন সেমিফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ রিভার্স সুইং পেতে যেভাবে বল টেম্পারিং করেছিল অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিংয়ের দায়িত্বে বেনকেনস্টেইন

চাকরি ফিরে পেলেন দুদকের সেই শরীফ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 23

চাকরি থেকে অপসারিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন আদালতের রায় ও আইনি প্রক্রিয়া শেষে জ্যেষ্ঠতা ও বকেয়া বেতন ভাতাসহ সাড়ে চার বছর পর চাকরি ফিরে পেয়েছেন। মঙ্গলবার দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

দুদক সূত্র জানায়, শরীফ উদ্দিন গত ২৫ অক্টোবর আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে চাকরিতে পুনর্বহালের জন্য আবেদন করেন। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত কমিশনের সভায় তার আবেদনটি পর্যালোচনা করে অপসারণের আগের আদেশ প্রত্যাহার করা হয়। প্রধান কার্যালয় থেকে জারি করা আদেশে তাকে পুনরায় চাকরিতে বহাল করা হয়।

বিধি অনুযায়ী তিনি তার পূর্ববর্তী জ্যেষ্ঠতা, বকেয়া সব বেতন ভাতা এবং প্রাপ্য অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। আদেশ জারির তারিখ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে গত ২৯ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিল প্রত্যাহারের আবেদন মঞ্জুর করার মাধ্যমে তার চাকরিতে ফেরার চূড়ান্ত আইনি বাধা দূর হয়।

উল্লেখ্য, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চাকরি ফিরে পেলেন দুদকের সেই শরীফ

প্রকাশের সময় : ১০:০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬