সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

নওগাঁয় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ধর্ম প্রতিমন্ত্রী

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৭:০৭:০০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 2

নওগাঁয় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু ও মান্দা আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুসহ জেলার সংসদ সদস্যবৃন্দ। এ ছাড়া ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা প্রশাসনের বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, মাদকবিরোধী কার্যক্রমের তদারকি এবং বিভিন্ন দপ্তরের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং অপরাধ দমন কার্যক্রমের সার্বিক অগ্রগতি তুলে ধরে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থার সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত সকলে জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের নিয়মিত তৎপরতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ধর্ম প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৭:০৭:০০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬