রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

বোঁচাগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত, শ্রেষ্ঠ সমিতিকে পুরস্কৃত

বোঁচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:০৩:২১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 13

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বোঁচাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (০৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা সমবায় কার্যালয় চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১০টা ২০ মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাফিজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফ হাসান।

মো. ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুজ্জামান, সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. নওশাদ আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন জামাল এবং বিশিষ্ট সমবায়ী, উত্তরা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রধান নির্বাহী ও কাল্বের সাবেক পরিচালক মো. মাহবুবুর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন কাল্বের সাবেক সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান, বিশিষ্ট সমবায়ী বিশ্বনাথ চক্রবর্তী, রত্না চক্রবর্তী, সেতাবগঞ্জ মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি নার্গিস আক্তার, সাধারণ সম্পাদক শামসুন্নাহার কামনা, স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের ভূমিকা অনস্বীকার্য। সমবায় আন্দোলনকে তৃণমূল পর্যায়ে গতিশীল করতে সমবায়ীদের মধ্যে পারস্পরিক আস্থা, ঐক্য ও পেশাগত দায়িত্বশীলতা বৃদ্ধির বিকল্প নেই। উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে সমবায় কার্যক্রমকে আরও আধুনিক ও সম্প্রসারিত করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠান শেষে সমবায় কার্যক্রমে বিশেষ অবদান রাখায় উপজেলার শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বোঁচাগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত, শ্রেষ্ঠ সমিতিকে পুরস্কৃত

প্রকাশের সময় : ০৫:০৩:২১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬