রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

পত্নীতলায় ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করেছে বিজিবি

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০১:৪০:২২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 3

নওগাঁর পত্নীতলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬৪ বোতল ভারতীয় মাদকদ্রব্য ফেয়ারডিল সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১টা ১০ মিনিটে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধীন কালুপাড়া বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবিব পিএসসির নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। কালুপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. গোলাম আজমের নেতৃত্বে টহলদলটি সীমান্ত পিলার ২৭১/৩-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানার চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালায়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পত্নীতলায় ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করেছে বিজিবি

প্রকাশের সময় : ০১:৪০:২২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬