বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের একটি দৃশ্য আমি সারা জীবন সঙ্গে নিয়ে যাব—বিদায়ী বক্তব্যে রোনালদো তৈরি পোশাক খাতে অস্থিরতার অভিযোগ: ১০০ জনের ব্যাংক হিসাব জব্দ, ১২৫ প্রতিষ্ঠানের তথ্য তলব পাংশায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন–২)-এর উদ্বোধন ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা ‘নকিং অন ভ্যাটিকানস ডোর’ বাংলাদেশকে দুবার অলআউট করতে চান উইকহাম, তাসকিন বললেন ‘ও নতুন এসেছে’ ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা ৪০ বছরে কে-পপের রানি বোয়া, তিনি জাপানে এত জনপ্রিয় কেন

পবিপ্রবিতে সৈয়দ নিজাম উদ্দিনের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল

পবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৪১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 16

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অর্থ ও হিসাব বিভাগের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ নিজাম উদ্দিনের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল হোসেন। সঞ্চালনা করেন ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটো।

স্মরণসভায় বক্তব্য দেন বিএএম অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান, কৃষি অনুষদের ডিন অধ্যাপক এম. জহুরুল হক, পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজেদুল হক, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকার, অধ্যাপক ড. লোকমান আলী, অধ্যাপক ড. আবদুর রাজ্জাক, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. জসীমউদ্দিন, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মো. মাহফুজুর রহমান সবুজ, ডেপুটি রেজিস্ট্রার ড. হাচিব মোহাম্মদ তুষার, উপাচার্যের কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. রাহাত মাহমুদ, হিসাব শাখার উপপরিচালক মো. ইলিয়াস উদ্দিন ও সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, ‘সৈয়দ নিজাম উদ্দিন ছিলেন সৎ, কর্তব্যপরায়ণ ও দক্ষ কর্মকর্তা। কর্মক্ষেত্রের বাইরেও তিনি ছিলেন হাস্যোজ্জ্বল ও অমায়িক মানুষ। তাঁর অকালমৃত্যু বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর সততা, কর্মনিষ্ঠা ও মানবিক গুণাবলি সবার অনুসরণ করা উচিত।’

স্মরণসভার শুরুতে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আবদুল কুদ্দুস।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পবিপ্রবিতে সৈয়দ নিজাম উদ্দিনের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল

প্রকাশের সময় : ০৮:৪১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬