বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
২ কোটি টাকার তহবিল পেল এআই স্টার্টআপ ‘হিসাব’ ৯ গোলে কোমোর রেকর্ড, অন্য ম্যাচগুলোতেও যেসব রেকর্ড হলো ‘সারা দুনিয়ায় থিয়েটার বেঁচে আছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়’ ভারত-পাকিস্তান ম্যাচে লড়াই মাঠে, বাইরে কোলাকুলিও করতে রাজি দুই দল মুক্তির ১০ বছর পর ওটিটিতে আসছে রাজ-তুষির প্রথম সিনেমা ৩ মাসে বাংলাদেশ থেকে আপলোড করা দেড় কোটি ভিডিও ডিলিট করেছে টিকটক লাগেজ আসেনি ঢাকায়, অনুশীলন ছাড়াই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান ২০২৭ সালে আসছে যেসব নায়কের সিনেমা জেমিনাইতে যুক্ত হচ্ছে এজেন্ট, যা যা করবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের হোঁচট, চাপে পড়তে পারেন ইনফান্তিনো

পরীমনি জানালেন, আজ আদালতে আত্মসমর্পণ করবেন

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:১৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 8
পরীমনি জানালেন, আজ আদালতে আত্মসমর্পণ করবেন

জামিন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আজ বৃহস্পতিবার আদালতে যাবেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় গতকাল তাঁর বিরুদ্ধে এ আদেশ দেন আদালত। এরপর প্রথম আলোর সঙ্গে আলাপে পরীমনি বলেন, ‘কালকে যাব কোর্টে, যেহেতু পরোয়ানা জারি করে ফেলেছে।’ দীর্ঘ আইনি প্রক্রিয়া তাঁর কাজ ও পারিবারিক জীবনে চাপ তৈরি করছে বলে জানান এ অভিনেত্রী। পাঁচ বছর ধরে বিভিন্ন মামলায় আদালতে যাতায়াতের অভিজ্ঞতা নিয়ে কথার একপর্যায়ে প্রশ্ন রাখেন, ‘এটা কি সারা জীবন চলবে?’ গতকাল নাসির উদ্দিন মাহমুদের করা মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে পরীমনি আদালতে উপস্থিত হননি। তাঁর পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সময় চেয়ে আবেদন করেন। আবেদনে জানানো হয়, অ্যালার্জিজনিত সমস্যায় অসুস্থ থাকায় আদালতে আসতে পারেননি পরীমনি।

ঘটনার প্রেক্ষাপট ও মূল তথ্য

গ্রেপ্তারি পরোয়ানা জারি: পরীমনি এখন কী করবেন

আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে তাঁর জামিন বাতিল এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। পরীমনির আইনজীবী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।আদেশের পর আদালতে যাওয়ার প্রস্তুতির কথা জানান পরীমনি। মামলা ও আদালতে নিয়মিত যাতায়াতের প্রভাব নিয়ে তিনি বলেন, ‘কাজের জায়গায় হচ্ছে, সংসারের জীবনে—সবকিছুর ওপরেই তো একটা চাপ।’ প্রচণ্ড হেনস্তার শিকার হচ্ছেন বলে জানালেন তিনি। তদন্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেন পরীমনি। তাঁর অভিযোগ, ঠিকঠাকভাবে তদন্ত হচ্ছে না।

এ মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। ২০২৫ সালের ২৬ জানুয়ারি অভিযোগ গঠনের দিন আদালতে উপস্থিত না থাকায় তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি হয়। পরদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। প্রায় পৌনে দুই বছর পর একই মামলায় আবারও পরোয়ানার মুখোমুখি হলেন এ অভিনেত্রী।

দর্শকদের প্রতিক্রিয়া ও সামগ্রিক আলোচনা

মামলাটির সূত্রপাত ২০২১ সালের জুনে ঢাকা বোট ক্লাবের ঘটনাকে কেন্দ্র করে। ওই ঘটনায় পরীমনি প্রথমে নাসির উদ্দিন মাহমুদসহ অন্যদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। পরের বছর পরীমনির বিরুদ্ধে আদালতে মামলা করেন নাসির।

নাসিরের অভিযোগ, বিনা মূল্যে মদের বোতল দিতে রাজি না হওয়ায় পরীমনি তাঁকে গালমন্দ করেন এবং গ্লাস ও মুঠোফোন ছুড়ে মারেন। মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগও তোলেন তিনি। অন্যদিকে একই ঘটনাকে কেন্দ্র করে পরীমনির করা মামলাটিরও বিচার চলছে। ফলে একটি মামলায় তিনি বিচারপ্রার্থী, অন্যটিতে আসামি। নাসিরের মামলায় ২০২৪ সালের মার্চে তদন্ত প্রতিবেদন দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রতিবেদনে পরীমনি ও তাঁর কস্টিউম ডিজাইনার বোগদাদী জিমির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়ার কথা বলা হয়। পরে আদালতের সমন পেয়ে আত্মসমর্পণ করে জামিন নেন পরীমনি।

এর বাইরে ২০২১ সালের আগস্টে মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন এ অভিনেত্রী। তিন দফায় রিমান্ডের পর জামিন পান তিনি। প্রায় এক মাস পর কারাগার থেকে মুক্তি পেলেও আইনি প্রক্রিয়া শেষ হয়নি। নিজের করা বোট ক্লাব মামলায় সাক্ষ্য ও জেরা এবং অন্য মামলাগুলোর শুনানি মিলিয়ে আদালতে যাতায়াত অব্যাহত রয়েছে তাঁর।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পরীমনি জানালেন, আজ আদালতে আত্মসমর্পণ করবেন

প্রকাশের সময় : ১১:১৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬