সাড়ে ৭ লাখ ডলার বিনিয়োগ পেয়েছে বাংলাদেশি স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েটের এআই স্টার্টআপ

- প্রকাশের সময় : ১২:৪৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 8

বাংলাদেশি স্ট্যানফোর্ড গ্রাজুয়েট শেখ সৃজনের স্টার্টআপ প্রতিষ্ঠান ‘স্টোরি ইঞ্জিন ইঙ্ক’ স্বনামধন্য ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান আন্দ্রেসেন হরোউইতজ থেকে প্রি-সিড অর্থায়নে ৭ লাখ ৫০ হাজার ডলার পেয়েছে।
প্রযুক্তিগত উদ্ভাবন ও মূল বৈশিষ্ট্য
শেখ সৃজন স্টোরি ইঞ্জিনের সহ-প্রতিষ্ঠাতা। অন্য দুই সহ-প্রতিষ্ঠাতার নাম ঝিঝু ঝৌ ও ওয়ানরং হে। তাদের এই স্টার্টআপের লক্ষ্য জেনারেটিভ এআই প্রযুক্তির মাধ্যমে ওয়েবটুন এবং অ্যানিমে নির্মাণে বিপ্লব ঘটানো।
সৃজন জানান, স্টোরি ইঞ্জিন ব্যবহারকারীরা একাধিক প্যানেলজুড়ে সামঞ্জস্যপূর্ণ, নিয়ন্ত্রণযোগ্য চরিত্র এবং ভিজ্যুয়াল স্টোরি তৈরি করতে পারবেন। মিডজার্নির মতো জনপ্রিয় এআই ইঞ্জিনগুলোতে ব্যবহারকারীরা যেসব সমস্যার মুখোমুখি হয় সেগুলো এখানে থাকবে না।
‘মার্কিন যুক্তরাষ্ট্রে ৫৩ শতাংশ জেন জি অ্যানিমে দেখে। কিন্তু নিজস্ব গল্প তৈরি করার উপকরণ খুব কম তরুণ-তরুণীর কাছে আছে,’ বলেন সৃজন।
ব্যবহারকারীদের সুবিধা ও সামগ্রিক প্রভাব
তার দাবি, ইউটিউব যেভাবে ভিডিও কনটেন্টকে সবার মাঝে পৌঁছে দিয়েছে, একইভাবে তাদের স্টার্টআপও সবাইকে ওয়েবটুন ও অ্যানিমে তৈরির সুযোগ করে দেবে।
আন্দ্রেসেন হরোইতজের বিনিয়োগ তাদের পরিচালনা ব্যয় বাড়াতে এবং এআই মডেলগুলোকে আরও ভালোভাবে প্রশিক্ষণ দিতে সাহায্য করবে বলেও মনে করছেন সৃজন।
এদিকে গুগল ক্লাউড থেকেও ৫ লাখ ডলারের ক্রেডিট পেয়েছে স্টোরি ইঞ্জিন। সৃজনের মতে, এই ক্রেডিট যেকোনো নতুন স্টার্টআপের জীবনকালকে সম্প্রসারিত করতে সাহায্য করে।



















