বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাড়ে ৭ লাখ ডলার বিনিয়োগ পেয়েছে বাংলাদেশি স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েটের এআই স্টার্টআপ বাকি প্রায় ১১ মাস, এখনই ২০২৭ বিশ্বকাপের টিকিটের আবেদন ১২ কোটি পার! নতুন কেনা অ্যান্ড্রয়েড ফোনে থাকতে পারে ভাইরাস, করতে পারে যেসব ক্ষতি সাব্বির-আফিফকে নিয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশের প্রাথমিক দল ১২০ কোটি ডলার ঋণ ‘রিচ ড্যাড পুওর ড্যাড’ লেখক রবার্ট কিয়োসাকির শচীনকে ছাড়িয়ে আরও এক রেকর্ড গড়লেন কোহলি আইডিয়া চুরি করছে এআই, গবেষকদের শঙ্কা ওয়ার্মআপ ম্যাচ ছাড়াই সাফ অভিযান, চিন্তিত নন ডুলি? ক্লডের সঙ্গে দুর্ব্যবহার না করার অনুরোধ অ্যানথ্রপিকের অনুশীলনে কনওয়ের মাথায় আঘাত, ভারতের বিপক্ষে নামার আগে ধাক্কা খেল নিউজিল্যান্ড

‘একটি সিনেমাই আমাকে মৌসুমী বানিয়েছে’

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:০০:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 7
‘একটি সিনেমাই আমাকে মৌসুমী বানিয়েছে’

ঢাকাই সিনেমায় অভিষেকেই বাজিমাত করেন মৌসুমী। ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তির পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এরপর তার ক্যারিয়ারে যুক্ত হয়েছে একের পর এক সাফল্যের গল্প। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তারকাখ্যাতি, দর্শকদের ভালোবাসা—সবই অর্জন করেছেন তিনি।

ঘটনার প্রেক্ষাপট ও মূল তথ্য

একসময় বনে যান ঢাকাই সিনেমার শীর্ষ নায়িকাদের একজন। তিন দশকের অভিনয়জীবনে অভিনয় করেছেন দুই শতাধিক সিনেমায়।

‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তি পায় ১৯৯৩ সালে। সোহানুর রহমান সোহান এই সিনেমার মাধ্যমে নতুন জুটি হিসেবে উপহার দেন সালমান শাহ ও মৌসুমীকে। প্রথম সিনেমাতেই জুটি হিসেবে কোটি দর্শকের ভালোবাসায় সিক্ত হন তারা। এখনো দর্শকদের মনে জায়গা করে আছে এই জুটি।

সেই সময়ের স্মৃতি মনে করে মৌসুমী বলেন, ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তির বছরটি আমার জীবনে স্মরণীয় হয়ে আছে। রুপালি পর্দার মানুষ হিসেবে প্রথম সিনেমা দিয়েই দর্শক আমাকে মনে রেখেছেন। তাদের কাছে কৃতজ্ঞতার শেষ নেই।

দর্শকদের প্রতিক্রিয়া ও সামগ্রিক আলোচনা

‘এই একটি সিনেমাই আমাকে মৌসুমী বানিয়েছে। এরপর আমি সামনে এগিয়ে গেছি। নতুন নতুন সিনেমায় অভিনয় করেছি। শিল্পী হিসেবে কাজ করে গেছি। অনেকেই আমাকে “কেয়ামত কন্যা” বলেও ডেকেছেন’, বলেন এই নায়িকা।

‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির পর মৌসুমী ও সালমান শাহ জুটি বাঁধেন ‘দেনমোহর’, ‘অন্তরে অন্তরে’ ও ‘স্নেহ’ সিনেমায়।

একসময় অন্য নায়কদের বিপরীতেও অভিনয় শুরু করেন মৌসুমী। তাদের মধ্যে ওমর সানীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে গিয়েই পরিচয় ও ভালোবাসার সম্পর্কে জড়ান তিনি। পরে বিয়েও করেন তারা। দুজনের প্রথম অভিনয় ‘দোলা’ সিনেমায়। দর্শকেরা তাদের জুটিকে সাদরে গ্রহণ করেন। এরপর ‘প্রথম প্রেম’, ‘আত্মঅহংকার’, ‘প্রিয় তুমি’, ‘স্নেহের বাঁধন’, ‘সুখের স্বর্গ’সহ আরও কয়েকটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘একটি সিনেমাই আমাকে মৌসুমী বানিয়েছে’

প্রকাশের সময় : ১১:০০:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬