বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
১২০ কোটি ডলার ঋণ ‘রিচ ড্যাড পুওর ড্যাড’ লেখক রবার্ট কিয়োসাকির শচীনকে ছাড়িয়ে আরও এক রেকর্ড গড়লেন কোহলি আইডিয়া চুরি করছে এআই, গবেষকদের শঙ্কা ওয়ার্মআপ ম্যাচ ছাড়াই সাফ অভিযান, চিন্তিত নন ডুলি? ক্লডের সঙ্গে দুর্ব্যবহার না করার অনুরোধ অ্যানথ্রপিকের অনুশীলনে কনওয়ের মাথায় আঘাত, ভারতের বিপক্ষে নামার আগে ধাক্কা খেল নিউজিল্যান্ড সেকেন্ডে শরীর ভেদ করে যায় ১০০ ট্রিলিয়ন কণা, ‘গোস্ট পার্টিকেল’ নিউট্রিনো গবেষণায় এবারের নোবেল এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম পয়েন্ট পাওয়ার ইতিহাস বাংলাদেশের প্রথমবারের মতো সবুজ নক্ষত্রের সন্ধান নিরাপত্তা শঙ্কায় আল-নাসরের সফরে নেই রোনালদো

২০২৭ সালে বড় পর্দায় মুক্তির তালিকায় যেসব সিনেমা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:২৬:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 5
২০২৭ সালে বড় পর্দায় মুক্তির তালিকায় যেসব সিনেমা

২০২৭ সালকে সামনে রেখে ঢাকাই সিনেমায় ইতোমধ্যে বেশ কিছু বড় সিনেমার ঘোষণা এসেছে। বিশেষ করে ঈদকেন্দ্রিক মুক্তির জন্য তারকানির্ভর কয়েকটি বড় সিনেমার প্রস্তুতি চলছে।

ঘটনার প্রেক্ষাপট ও মূল তথ্য

তবে, এসব সিনেমার ঘোষণা দেওয়া হয়েছে মাত্র। আর কয়েকটি সিনেমার মুক্তির তারিখ প্রাথমিকভাবে জানানো হয়েছে।

এরমধ্যে একটি সিনেমার নির্মাণকাজ শেষ হয়েছে। অন্যান্য সিনেমার শুটিং, সেন্সর, প্রেক্ষাগৃহের পরিস্থিতি ও ঈদের সময়সূচির ওপর নির্ভর করে মুক্তির তারিখ পরিবর্তিত হতে পারে।

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’খ্যাত পরিচালক হিমেল আশরাফ। সিনেমার নাম নাম ‘মহব্বত’। ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে সিনেমার প্রথম পোস্টার। ‘মহব্বত’-এর প্রথম পোস্টারে ভালোবাসার পাশাপাশি অ্যাকশন ও রহস্যের আবহ ফুটে উঠেছে।

দর্শকদের প্রতিক্রিয়া ও সামগ্রিক আলোচনা

‘মহব্বত’ প্রযোজনা করছেন আরশাদ আদনান। দুই বছরেরও বেশি সময় পর হিমেল আশরাফ ও আরশাদ আদনানের সিনেমায় ফিরছেন শাকিব খান। এর আগে এই জুটির ‘প্রিয়তমা’ দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল। ‘মহব্বত’ সিনেমার চিত্রনাট্য লিখছেন ‘আরএনএআর’ নামে পরিচিত রাশেদুজ্জামান রাকিব।

সিনেমাটির নাম ঘোষণা ও পোস্টার প্রকাশ করে নির্মাতা হিমেল আশরাফ লিখেছেন, ‘কখনো কখনো ভালোবাসার জন্য মূল্য চোকাতে হয়; কখনো এটি প্রতিজ্ঞা আর কখনো এক লড়াই। ‘মহব্বত’ এক নতুন গল্পের নতুন যাত্রার শুরু।’

‘মহব্বত’ সিনেমাটির মুক্তির সময়ও জানানো হয়েছে আগামী বছরের ঈদুল আজহায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২০২৭ সালে বড় পর্দায় মুক্তির তালিকায় যেসব সিনেমা

প্রকাশের সময় : ১১:২৬:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬