ক্লডের সঙ্গে দুর্ব্যবহার না করার অনুরোধ অ্যানথ্রপিকের

- প্রকাশের সময় : ১১:৪৬:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 3

এআই চ্যাটবট ‘ক্লড’-এর সঙ্গে দুর্ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে এর প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক।
প্রযুক্তিগত উদ্ভাবন ও মূল বৈশিষ্ট্য
সম্প্রতি অ্যানথ্রপিক তাদের এআই ব্যবহারের নীতিমালায় এই নতুন শর্ত যুক্ত করেছে। তারা বলেছে, ব্যবহারকারীরা যেন দীর্ঘ সময় ধরে অকারণে চ্যাটবটের সঙ্গে অপমানজনক আচরণ না করেন।
এই নতুন শর্ত নিয়ে প্রযুক্তি জগতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
কোনো ব্যবহারকারী দীর্ঘ সময় ধরে রূঢ় আচরণ করলে ক্লড তার সঙ্গে কথোপকথন বন্ধ করে দিতে পারে। গত বছর থেকেই এই ফিচার যুক্ত আছে ক্লডে। তবে নতুন নীতিমালার আওতায় ‘উগ্র ব্যবহারকারীদের’ চিরতরে ক্লড থেকে নিষিদ্ধ করা হতে পারে।
ব্যবহারকারীদের সুবিধা ও সামগ্রিক প্রভাব
এ বিষয়ে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র সিএনএনকে বলেন, নীতিমালা অনুযায়ী ক্লড নিজেই এ ধরনের ব্যবহারকারীর সঙ্গে কথোপকথন বন্ধ করবে।
তবে নতুন নীতিমালাটি নিয়ে বিদ্রূপও করছেন কেউ কেউ। মাইক্রোসফটের এআই বিভাগের প্রধান নির্বাহী মুস্তাফা সুলেইমান গলে যাওয়া মুখের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। এআইকে অনুভূতিসম্পন্ন সত্তা হিসেবে বিবেচনা করার জন্য প্রতিষ্ঠানটিকে নিয়ে ঠাট্টাও করা হচ্ছে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, যন্ত্রের সঙ্গে কেউ খারাপ আচরণ করুক, শুধু এই কারণেই এমন সিদ্ধান্ত আসেনি। এর পেছনে আরও বড় কারণ রয়েছে।





















