সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
এলপিজির সাথে বাড়ল অটোগ্যাসের দামও, কার্যকর রাতেই এলপিজির দাম ফের বাড়ল শুধু জিপিএ-৫ এ জাতি উন্নত হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী কালুখালীতে জাতীয় যুব দিবসে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ক্ষতিপূরণের দাবিতে কালীগঞ্জে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট ‘মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে আওয়ামী লীগ, জুলাই নিয়ে করছে আরেক দল’ শৈলকুপায় জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১০ গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: গাড়িতে আগুন, ছুটি দেড় শতাধিক কারখানায় মুক্তিযোদ্ধা মানিক পশারীর অবমাননার প্রতিবাদে মহাদেবপুরে বিক্ষোভ ও স্মারকলিপি গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন, সাংবাদিক ও বিজিবি সদস্যসহ আহত একাধিক

কালুখালীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:৪৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 37

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাজবাড়ীর কালুখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং যুব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় যুব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও মেলার উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধন শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতাহার আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রেজাউল করিম।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুশরা বিনতে জাফর, উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান খান ও বিএনপি নেতা টিটো মোল্লাসহ অন্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের মাদক, অপরাধ ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মমুখী উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে সরকারি সুযোগ-সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে যুবকদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

প্রকাশের সময় : ০৪:৪৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬