কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলে আখচাষিদের প্রশিক্ষণ

- প্রকাশের সময় : ০৬:৪৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 5

‘চাষির পদধূলি জমির উত্তম সার’ প্রতিপাদ্য সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেডের উদ্যোগে আখচাষি প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় মিলের কৃষি বিভাগের আয়োজনে ‘আধুনিক কলাকৌশল প্রয়োগে আখের একরপ্রতি ফলন বৃদ্ধি’ শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেডের মহাব্যবস্থাপক (কৃষি) কৃষিবিদ গৌতম কুমার মণ্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী আ. ন. ম. জোবায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাব্যবস্থাপক (সম্প্রসারণ ও ঋণ) কৃষিবিদ ইমরুল হাসান, উপমহাব্যবস্থাপক (এসআই অ্যান্ড এগ্রো) কৃষিবিদ কানিজ ফাতেমা, ব্যবস্থাপক (ইক্ষু সংগ্রহ) মো. রবিউল আলম এবং শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও অন্যরা।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল আখচাষিদের আধুনিক কৃষিপ্রযুক্তি ও উন্নত চাষাবাদ পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া এবং একরপ্রতি আখের ফলন বৃদ্ধিতে উৎসাহিত করা।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে আখচাষিদের দক্ষতা বাড়বে, উৎপাদন খরচ কমবে এবং আখের ফলন বৃদ্ধি পাবে। পাশাপাশি মোবারকগঞ্জ সুগার মিলে আখ সরবরাহ বাড়াতেও এ প্রশিক্ষণ ইতিবাচক ভূমিকা রাখবে।






















