Dhaka ০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পবিপ্রবিতে র‌্যাগিং-নির্যাতন: ১১ শিক্ষার্থী বহিষ্কার, অর্থদণ্ড এনসিপি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের পক্ষ নিয়েছে : আব্দুল কাদের গোয়ালন্দে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজ নবায়নের সময় বাড়ল ২৪ ঘণ্টায়ও ধরা পড়েনি সীমান্ত পেরিয়ে আসা বাঘ, আহত ৪ বাংলাদেশি কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলে আখচাষিদের প্রশিক্ষণ কালীগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতার তালিকা করতে টাকা আদায়ের অভিযোগ মাদ্রাসা শিক্ষাব্যবস্থা আধুনিক করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছি: শিক্ষামন্ত্রী

ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজ নবায়নের সময় বাড়ল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৫৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 2

জরিমানা প্রদান ছাড়াই মূল কর ও ফি দিয়ে সব ধরনের মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার।

সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিআরটিএ-র বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘সরকার জরিমানা ব্যতীত মূল কর ও ফি প্রদানপূর্বক সব ধরনের মোটরযানের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছে। এ অবস্থায়, আগামী ২৯ অক্টোবরের মধ্যে শেষবারের মতো জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা প্রদানপূর্বক সব ধরনের মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার জন্য বিআরটিএ-এর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজ নবায়নের সময় বাড়ল

প্রকাশের সময় : ০৬:৫৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬