Dhaka ১১:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাংবাদিকদের ‘পেটানোর হুমকি’, ক্ষমা চাইতে এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ শিক্ষার্থীদের অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : মিজানুর রহমান আজহারি লং মার্চ-মিছিল না করে আলোচনায় আসুন, বিরোধী দলকে চিফ হুইপ শ্রেণিভেদ নির্মূল করে মানবতার কল্যাণের কথা বলেছেন গৌতম বুদ্ধ: রিজভী ডোপ টেস্টের কিট কিনতে কালীগঞ্জ থানাকে ৫০ হাজার টাকা দিল মোটর মালিক সমিতি সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন সীমান্তে ‌‌‘বিএসএফের ছেড়ে দেওয়া’ বাঘের আক্রমণে নারীসহ আহত ৩ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি পাঠ্যবই অনুমোদন ঝোঁপঝাড়ে ফেলে যাওয়া নবজাতককে দত্তক নিতে ১২৩ পরিবারের আবেদন পুলিশকে শক্তিশালী না করলে স্বাচ্ছন্দ্যে চলাফেরা সম্ভব নয় : আইজিপি

নওগাঁয় ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মুঠোফোন উদ্ধার, গ্রেফতার ৩

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৭:২৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / 15

নওগাঁয় এক ব্যক্তির মোটরসাইকেল ও মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের হেফাজত থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাতে নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ি গ্রামে শিহাব হোসেনের জমির পাশের সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। কাজ শেষে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে গ্রিলমিস্ত্রি হানিফের মোটরসাইকেল ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।

ঘটনাটি জানার পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জেলা গোয়েন্দা পুলিশকে দ্রুত আসামিদের শনাক্ত এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের নির্দেশ দেন। পরে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জয়পুরহাট ও নওগাঁ সদর থানা এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল।

২০ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে নওগাঁ সদর উপজেলার হাপানিয়া বাজার থেকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। তাঁরা হলেন নওগাঁ সদর উপজেলার জগৎ সিংহপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে ইমাম হাসান বুলেট (৪৪), রানীনগর উপজেলার চক কুতুব গ্রামের সামছুর রহমানের ছেলে ফারুক শেখ ওরফে ওমর আলী (২২) এবং জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হাসতা বসন্তপুর গ্রামের মৃত মনতাছার রহমানের ছেলে আশিকুর রহমান ছানি (৩৯)।

পুলিশ জানায়, গ্রেফতার ইমাম হাসান বুলেটের বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতি, মাদক ও অস্ত্র আইনে ছয়টি মামলা রয়েছে। আশিকুর রহমান ছানির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা রয়েছে।

অপরাধ প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশ সর্বাত্মক তৎপর রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মুঠোফোন উদ্ধার, গ্রেফতার ৩

প্রকাশের সময় : ০৭:২৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬