Dhaka ০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

ফিফা র‍্যাংকিংয়ে এগোল বাংলাদেশের মেয়েরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:২৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 11

ফিফা র‍্যাংকিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগের অবস্থান থেকে এক ধাপ এগিয়ে ১০৭ থেকে ১০৬ নম্বরে উঠে এসেছেন ঋতুপর্ণা চাকমারা।

আজ বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা নারী ফুটবলের সর্বশেষ এই হালনাগাদ র‍্যাংকিং প্রকাশ করেছে।

সম্প্রতি শেষ হওয়া এশিয়ান গেমসে গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হারতে হয় লাল-সবুজের প্রতিনিধিদের। শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে ১০ গোল হজমের পর দক্ষিণ কোরিয়ার কাছে বাংলাদেশ হারে ৬ গোলে। দুই ম্যাচে মোট ১৬ গোল খেলেও রেটিং পয়েন্টে বড় ধাক্কা লাগেনি বাংলাদেশের। উত্তর কোরিয়ার বিপক্ষে পয়েন্ট কমেছে ০.০৬ এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ০.২৮। এর কারণ, ফিফা র‍্যাংকিংয়ে এই দুই শক্তিশালী দলের চেয়ে অনেক পিছিয়ে ছিল বাংলাদেশ। দুই দলের সঙ্গে র‍্যাংকিংয়ের ব্যবধান ছিল প্রায় ১০০ ধাপ।

তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। আর এই ফলই র‍্যাংকিংয়ে উন্নতিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করায় বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে ৪.৬৪। এতে দলটির মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১১৭৫.৩৫-এ। এই বাড়তি পয়েন্টের সুবাদেই র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশের মেয়েরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফিফা র‍্যাংকিংয়ে এগোল বাংলাদেশের মেয়েরা

প্রকাশের সময় : ০৫:২৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬