সপ্তমীতে দেড়শ নারীকে পূজার শাড়ি দিল ‘আমরা সনাতনী যুবক’
- প্রকাশের সময় : ০৫:১৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / 12
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে দিতে রাজবাড়ীতে অসচ্ছল দেড়শ সনাতন ধর্মাবলম্বী নারীকে পূজার শাড়ি উপহার দিয়েছে সামাজিক সংগঠন ‘আমরা সনাতনী যুবক’। রবিবার মহাসপ্তমীতে রাজবাড়ী শহরের ভাজনচালা শীতলা কালীমন্দির প্রাঙ্গণে এসব শাড়ি বিতরণ করা হয়।
শাড়ি বিতরণকালে সংগঠনের প্রধান সমন্বয়ক বিপ্লব কুমার সাহা, সমন্বয়ক রাজেশ মন্ডল, সুমন দাস, রবি দাস, স্বপন দাস, অনিক দাস, আকাশ দাস, পরিমল সরকার, সিনজন দত্ত, বিদ্যাধর, বর্ষণ সাহা, প্রবীর ঘোষ, রঞ্জন নাগ, তীর্থ দাস, সাহিত্য চক্রবর্তী, অনিক দত্ত, অর্ঘ্য দাস, কৃতি গৌড় ও আদিত্য দাসসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উপহার হিসেবে নতুন শাড়ি পেয়ে আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ করেন নারীরা। শাড়ি পেয়ে তাঁদের মুখে হাসি ফুটে ওঠে। এ উদ্যোগের জন্য সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান উপকারভোগীরা।
সংগঠনের প্রধান সমন্বয়ক বিপ্লব কুমার সাহা বলেন, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং অসচ্ছল নারীদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই তাঁদের এ উদ্যোগ। ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।






















