Dhaka ০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত উদ্বোধনের অপেক্ষায় ঝিনাইদহ পিটিআইয়ের নতুন ভবন সপ্তমীতে দেড়শ নারীকে পূজার শাড়ি দিল ‘আমরা সনাতনী যুবক’ বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেফতার বাংলাদেশে সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে, তা বিশ্বের আর কোথাও নেই: রাষ্ট্রপতি নওগাঁয় পূজার ছুটিতে বাড়ি ফেরা পরিবারের মালামাল লুট, গ্রেফতার ২ আইনশৃঙ্খলা রক্ষায় অবদান, নওগাঁর পুলিশ সুপারকে শুভেচ্ছা স্মারক মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে নেওয়ার কারণ জানালেন ইশরাক হোসেন কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ রয়েছেন স্ত্রী ও দুই মেয়েসহ তুহিন সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

নওগাঁয় পূজার ছুটিতে বাড়ি ফেরা পরিবারের মালামাল লুট, গ্রেফতার ২

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৪:০৯:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / 11

নওগাঁর পোরশায় পূজার ছুটিতে ঢাকা থেকে বাড়ি ফেরা একটি পরিবারের সদস্যদের অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল লুটের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। এ সময় লুটের কাজে ব্যবহৃত একটি ধারালো হাঁসুয়া ও একটি ছুরি জব্দ করা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে জেলার সাপাহার উপজেলার দিঘীরহাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে পোরশা থানা পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর দিঘীপাড়া এলাকার মৃত আলাউদ্দীন ওরফে ইটকেলের ছেলে মো. জাহাঙ্গীর (৩৮) এবং নওগাঁ সদর উপজেলার আরজি নওগাঁ মৃধাপাড়া এলাকার মো. মহব্বতের ছেলে মো. সুমন ওরফে শাহিন (৩০)।

পুলিশ জানায়, পূজার ছুটিতে ঢাকা থেকে বিআরটিসির বাসে পোরশার পূর্বগ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন বনিতা মিনজ (৩০) ও তাঁর পরিবারের সদস্যরা। শনিবার (১৭ অক্টোবর) রাত ৩টা ২০ মিনিটের দিকে তাঁরা নিতপুরগামী সড়কের ফুলতলা ব্র্যাক কার্যালয়ের সামনে বাস থেকে নেমে হেঁটে বাড়ির উদ্দেশে রওনা দেন।

রাত সাড়ে ৩টার দিকে ফুলতলা ব্র্যাক কার্যালয় থেকে প্রায় ১৫০ গজ পশ্চিমে ওবাইদুল্লাহ শাহর ব্রয়লার মুরগির খামারের পূর্ব পাশের গ্রামীণ সড়কে পৌঁছালে তিন থেকে চারজন দুর্বৃত্ত তাঁদের পথরোধ করে। এ সময় গলায় হাঁসুয়া ধরে ভয়ভীতি দেখিয়ে একটি শাড়ির ব্যাগ, তিন আনা ওজনের স্বর্ণের কানের দুল, একটি রুপার নূপুর ও একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়।

ঘটনাটি জানার পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম দ্রুত মামলা গ্রহণ, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের নির্দেশ দেন।

পুলিশ সুপারের নির্দেশনায় সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার অরূপ রতন সরকার ও পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও গোপন তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে শনাক্ত করা হয়।

পরে সাপাহারের দিঘীরহাট এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর ও সুমনকে গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে একটি ধারালো হাঁসুয়া ও একটি ছুরি জব্দ করে পুলিশ। গ্রেফতারের পর মামলার বাদী ও ভুক্তভোগীরা তাঁদের ঘটনাস্থলে উপস্থিত থাকা ব্যক্তি হিসেবে শনাক্ত করেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতি ও দস্যুতাসহ সাতটি মামলা বিচারাধীন রয়েছে। অন্যদিকে সুমন ওরফে শাহিনের বিরুদ্ধে একই ধরনের অপরাধে ১৩টি মামলা বিচারাধীন।

ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় পূজার ছুটিতে বাড়ি ফেরা পরিবারের মালামাল লুট, গ্রেফতার ২

প্রকাশের সময় : ০৪:০৯:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬