Dhaka ০৬:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নদীতে ধরা পড়া ৯০ কেজির বাঘাইড় বিক্রি ১ লাখ ৩৫ হাজারে তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম খান কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহতদের মধ্যে একই পরিবারের ৬ জন মধুখালীতে বীর মুক্তিযোদ্ধা কাজী সুরাজুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কালীগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও, সম্প্রীতি বজায় রাখার আহ্বান কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫ নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও এখন কলে যুক্ত হতে পারবেন শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

মধুখালীতে বীর মুক্তিযোদ্ধা কাজী সুরাজুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৫:০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 18

ফরিদপুরের মধুখালীতে বীর মুক্তিযোদ্ধা কাজী সুরাজুল হক (৭৫) মারা গেছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভোগার পর বার্ধক্যজনিত কারণে শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর দেড়টায় উপজেলার কামারখালী বাজার এলাকার নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বিকেল ৫টায় তাঁর বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্তের নেতৃত্বে মধুখালী থানার একটি চৌকস পুলিশ দল তাঁকে গার্ড অব অনার দেয়। এ সময় উপজেলার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

শুক্রবার বাদ মাগরিব কামারখালীতে তাঁর নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পার্শ্ববর্তী আড়পাড়া গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মধুখালীতে বীর মুক্তিযোদ্ধা কাজী সুরাজুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশের সময় : ০৫:০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬