Dhaka ১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৭ ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নিয়োগের পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাচারিয়া অভিজিৎকে প্রতিরোধমূলক গ্রেপ্তার দেখাল দিল্লি পুলিশ, মুক্তি পেলেন নেহা বোরা কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে সৌদি আরবকে চিঠি অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৭

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 12

কক্সবাজারের মেরিন ড্রাইভের একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে কক্সবাজারের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ড ঘটে।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় অংশ নেয়। এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে। তাঁদের হাসপাতালে নেওয়া হচ্ছে।

অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে চলে গেছেন বলেও জানা গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৭

প্রকাশের সময় : ১১:৫৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬