Dhaka ০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় ঢাকাগামী বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

খোরশেদ আলম, নওগাঁ 
  • প্রকাশের সময় : ১২:৩৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 7

নওগাঁর পোরশায় ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬৪০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখ রাত সাড়ে ৭টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। নওগাঁ জেলার পোরশা থানার অন্তর্গত কপালির মোড় এলাকায় ঢাকাগামী ‘সোনারতরী’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে হেরোইনসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন মো. মনিরুল ইসলাম (২৮)। তিনি নওগাঁর সাপাহার থানার করমুডাঙ্গা পোস্টের ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

১৬ বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসির সার্বিক নির্দেশনায় ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট ও সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে নীতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। অভিযানে ০.৬৪০ কেজি বা ৬৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে নওগাঁর পোরশা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধভাবে সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালান প্রতিরোধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় ঢাকাগামী বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

প্রকাশের সময় : ১২:৩৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬