Dhaka ০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০১:৩২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / 23

মাত্র ৫০০ টাকা বাজির জন্য জীবন্ত শালিক পাখি ছিঁড়ে কাঁচা মাংস খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কোয়ালিকান্দি বাজারের বলে জানা যায়।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রাণীর প্রতি এমন নিষ্ঠুর আচরণের সমালোচনা করছেন অনেকে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে খোঁজ করছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) সকালে প্রায় দেড় মিনিটের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি সর্বপ্রথম প্রকাশ করা স্থানীয় সাংবাদিক সাদ্দাম হোসেন।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন মানুষের উপস্থিতিতে এক ব্যক্তি একটি জীবন্ত পাখির শরীর থেকে চামড়া ছাড়িয়ে কাঁচা মাংস খাচ্ছেন। এ সময় তাকে ৫০০ টাকার কথা বলতেও শোনা যায়।

ভিডিওটি প্রথমে প্রকাশ করা স্থানীয় সাংবাদিক সাদ্দাম হোসেন বলেন, ‘রাইসুল ইসলাম নামের এক ব্যক্তি পাখির মাংস খাওয়ার ভিডিওটি আমার কাছে পাঠান। যিনি পাখির মাংস খেয়েছেন তার নাম সাবদুল্লা। তবে বাজিটি কে ধরেছিলেন তা আমি বলতে পারি না। তার পরেই আমি ভিডিওটি প্রকাশ করি।’

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এমন আচরণের সমালোচনা করছেন। তাদের মতে, বাজি বা বিনোদনের নামে একটি জীবন্ত পাখির প্রতি এমন নিষ্ঠুর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, ‘আমরা ঘটনাটি জানতে পেরেছি। মাদারগঞ্জ মডেল থানার পুলিশ ইতোমধ্যে ওই লোকটিকে খুঁজছে। আমরা তাকে শনাক্ত করতে পারলেই প্রচলিত আইন অনুযায়ী তার নামে মামলা করব।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল

প্রকাশের সময় : ০১:৩২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬