Dhaka ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে বিজ্ঞান মেলা, সম্মাননা পেলেন সেরা শিক্ষক ও কৃতী শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৫৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 19

‘জ্ঞান-বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়’ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। একই আয়োজনে সেরা শিক্ষক ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি (এসএমসি), অভিভাবক-শিক্ষক সমিতি (পিটিএ) ও বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এ মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আখতার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান, রাজবাড়ী পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মো. নজরুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের পিটিএ সভাপতি মো. রেজাউল হোসেন খান।

মেলায় বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ২৪টি স্টলে বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী তুলে ধরা হয়। শিক্ষার্থীদের এসব প্রকল্প ঘুরে দেখেন অতিথিরা। এ সময় জেলার সেরা ও গুণী শিক্ষক এবং কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি বিজ্ঞান মেলায় অংশ নেওয়া ১৫০ শিক্ষার্থীকে গাছের চারা উপহার দেওয়া হয়।

আয়োজক কমিটি জানায়, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে বিজ্ঞান মেলা, সম্মাননা পেলেন সেরা শিক্ষক ও কৃতী শিক্ষার্থীরা

প্রকাশের সময় : ০৬:৫৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬