Dhaka ০৪:১০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাস্তা থেকে তরুণদের ধরে সেনাবাহিনীতে পাঠানোর অভিযোগ, মিয়ানমারজুড়ে আতঙ্ক বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন হাসান মাহমুদ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজবাড়ীর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাবিলের মৃত্যু নওগাঁয় উৎসবমুখর পরিবেশে ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী দিল্লিতে বিক্ষোভের পর মুক্তি পেলেন দীপকেসহ সিজেপির তিন নেতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ আটক ৩ মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলার ফ্লাইট, বাংলাদেশ থেকে রিয়াদের ৫ ফ্লাইট বাতিল সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত ১২, দুজন বাংলাদেশি নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ গ্রেফতার ৪

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজবাড়ীর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাবিলের মৃত্যু

বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:৪৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / 17

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় সাদমান রহমান নাবিল নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাতে সিলেটের ভার্সিটি গেট এলাকার তপোবন আবাসিক এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদমান রহমান নাবিল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুর রহমানের ছেলে। নাবিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর নাবিলকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নাবিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর পরিবার, স্বজন, সহপাঠী ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে রাতে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে তাঁকে দাফন করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজবাড়ীর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাবিলের মৃত্যু

প্রকাশের সময় : ০২:৪৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬