Dhaka ১২:১১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ গ্রেফতার ৪

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১১:০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / 7

নওগাঁর নিয়ামতপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ লিটার চোলাইমদসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৫ নম্বর পাড়ইল ইউনিয়নের কাটাপুকুর গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে নিয়ামতপুর থানা-পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন নিয়ামতপুর উপজেলার কাটাপুকুর গ্রামের সুনীল মুর্মু (৪৫) ও গোপাল মতি (৪০) এবং চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হলাসপুর গ্রামের গৌরাঙ্গ মাহালী (৪২) ও লিটন মাহালী (৩৫)।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে অবৈধভাবে চোলাইমদ তৈরি ও বিক্রির কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ গ্রেফতার ৪

প্রকাশের সময় : ১১:০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬