Dhaka ০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাস্তা থেকে তরুণদের ধরে সেনাবাহিনীতে পাঠানোর অভিযোগ, মিয়ানমারজুড়ে আতঙ্ক বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন হাসান মাহমুদ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজবাড়ীর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাবিলের মৃত্যু নওগাঁয় উৎসবমুখর পরিবেশে ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী দিল্লিতে বিক্ষোভের পর মুক্তি পেলেন দীপকেসহ সিজেপির তিন নেতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ আটক ৩ মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলার ফ্লাইট, বাংলাদেশ থেকে রিয়াদের ৫ ফ্লাইট বাতিল সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত ১২, দুজন বাংলাদেশি নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ গ্রেফতার ৪

বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন হাসান মাহমুদ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৫৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / 17

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ইতিহাস গড়েছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেছেন ২৪ বছর বয়সী এই ডানহাতি বোলার। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে বাংলাদেশ।

টেস্ট ক্রিকেটের ১৫০ বছরের বেশি সময়ের ইতিহাসে এটি ৫০তম হ্যাটট্রিক এবং চলতি বছরের প্রথম হ্যাটট্রিক বলে জানিয়েছে কালবেলা। এর আগে বাংলাদেশের হয়ে টেস্টে হ্যাটট্রিক করেছিলেন অলক কাপালি ও সোহাগ গাজী। ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে অলক কাপালি এবং ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সোহাগ গাজী এই কৃতিত্ব অর্জন করেন। এবার তাঁদের সঙ্গে নিজের নাম যুক্ত করলেন হাসান মাহমুদ।

দিনের শুরুতে দ্বিতীয় নতুন বল হাতে নিয়ে আফগান ব্যাটারদের ওপর চাপ সৃষ্টি করেন বাংলাদেশের দুই পেসার ইবাদত হোসেন ও হাসান মাহমুদ। দিনের প্রথম সাফল্য এনে দেন ইবাদত। তাঁর অফ স্টাম্পের বাইরে করা সুইং বল ইকরামের ব্যাট ও প্যাডের ফাঁক গলে সরাসরি স্টাম্পে আঘাত করে।

এরপরই শুরু হয় হাসান মাহমুদের দাপট। ইনিংসের ৮৩তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে পরপর তিন আফগান ব্যাটারকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

ওভারের তৃতীয় বলে ইসমত আলমকে বোল্ড করেন হাসান। ব্যাক অব আ লেংথ থেকে ভেতরে ঢুকে নিচু হয়ে আসা বল সামলাতে পারেননি এই ব্যাটার। পরের বলে কায়েসের ব্যাটের কানায় লেগে বল স্লিপের দিকে গেলে ডান দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নেন উইকেটরক্ষক লিটন দাস।

হ্যাটট্রিকের জন্য তখন প্রয়োজন ছিল আর মাত্র একটি উইকেট। ওভারের পঞ্চম বলে জিয়া-উর-রেহমানকে আউট করে সেই অপেক্ষার অবসান ঘটান হাসান। অফ স্টাম্পের বাইরে সুইং করা বলে ড্রাইভ করতে গিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন জিয়া-উর-রেহমান। আম্পায়ার প্রথমে আবেদন নাকচ করলেও বাংলাদেশের রিভিউ নেওয়ার পর বলের গতিপথে স্টাম্পে আঘাতের বিষয়টি স্পষ্ট হয়। সিদ্ধান্ত পরিবর্তন করা হলে হ্যাটট্রিকের আনন্দে মেতে ওঠে বাংলাদেশ দল।

হাসানের হ্যাটট্রিক ও ইবাদত হোসেনের বোলিং নৈপুণ্যে ৮৩ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২২০ রান। দিনের প্রথম সেশনেই ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের দখলে নেয় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন হাসান মাহমুদ

প্রকাশের সময় : ০২:৫৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬