Dhaka ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দিল্লিতে মমতা ব্যানার্জি আটক বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর রাজবাড়ীতে রাইটার্স ক্লাব উদ্বোধন, বাংলা ভাষার চর্চা বাড়ানোর আহ্বান বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ ছিল: ইসরায়েলি রাজনীতিবিদ নোবেল শান্তি পুরস্কার না পাওয়াকে ‘লজ্জাজনক’ আখ্যা ট্রাম্পের মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ যেসব অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা নওগাঁর মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক কারবারি গ্রেফতার কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে রাইটার্স ক্লাব উদ্বোধন, বাংলা ভাষার চর্চা বাড়ানোর আহ্বান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:১৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / 1

রাজবাড়ীতে কবি-সাহিত্যিকদের জন্য রাইটার্স ক্লাবের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে শহরের পৌর মিলেনিয়াম মার্কেটের তৃতীয় তলায় ক্লাবটির উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী রাইটার্স ক্লাবের সভাপতি অধ্যাপক সালাম তাছির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ সময় অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্পকলা একাডেমির পরিচালক সাইফুল ইসলাম খোকন ও সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রউফ হিটু।

প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, সংস্কৃতির বিকাশের কোনো বিকল্প নেই। বাংলা ভাষার নিজস্ব মাধুর্য রয়েছে। পৃথিবীর মধ্যে এর চেয়ে সুন্দর ভাষা আর নেই। ভাষাটি অনেকবার সংস্কার হয়েছে, বাংলা একাডেমি এ নিয়ে গবেষণা করছে। তবে অনেকেই শুদ্ধ বাংলায় কথা বলতে পারেন না। এ জন্য শুদ্ধ বাংলা শেখার পাশাপাশি এর চর্চা বাড়াতে হবে।

তিনি আরও বলেন, শুদ্ধ বাংলা মানুষের কাছে পৌঁছে দিতে লেখকদের বিকল্প নেই। রাইটার্স ক্লাবের পরিসর বাড়াতে হবে। এ ক্ষেত্রে সংস্কৃতি মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে রাইটার্স ক্লাব উদ্বোধন, বাংলা ভাষার চর্চা বাড়ানোর আহ্বান

প্রকাশের সময় : ০৪:১৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬